গোয়ালন্দে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল শ্যামনগরে শতেক রকমের কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা কটিয়াদীতে আওয়ামীলীগের নৈরাজ্য,সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত শ্রীমঙ্গলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির শোডাউন ও সমাবেশ ঝিনাইগাতীর সন্ধ্যাকুড়া সূর্যের হাসি যুব সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সাংবাদিক আলতাফ হোসেন বাবু'র পিতা মোঃ আবিদার রহমান'র দাফন সম্পন্ন শেরপুরের ধলা ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধে ফের ভাঙন, আতঙ্কে ৪০ হাজার মানুষ। পোশাকশ্রমিকের ন্যায্য মজুরি ১৮৫৭৮-২৪২০৪ টাকার প্রস্তাব সিপিডির ঝিনাইগাতীতে দোয়েল জাগ্রত মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা, ১২ বাংলাদেশি আটক লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা সালেহ উদ্দিন আহমেদ এর প্রথম মৃত্যু বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ জাতীয় যুব পুরস্কার বিজয়ী লালপুরের কৃতি সন্তান রায়হানকে সংবর্ধনা ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, বিচারের দাবিতে মানববন্ধন গোয়ালন্দে এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ইসলামপুরে সার বিক্রির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে ধানশাইল মহারশি মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ঘোষণা যখনই হোক, ১ ডিসেম্বর থেকে পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর: মজুরি বোর্ড মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি

পাকিস্তান থেকে ৮১১টি কনটেইনার নিয়ে এলো জাহাজ, ভেতরে যা যা আছে

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 21-12-2024 03:16:21 pm

পাকিস্তান থেকে ৮১১টি (২০ ফুট দৈর্ঘ্যের একক) কনটেইনার নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে জাহাজ এমভি ইউয়ান জিয়ান ফা ঝং।শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে জাহাজটি বন্দরে পৌঁছায়।


এর আগে গত ১১ ডিসেম্বর করাচি বন্দর থেকে রওনা দেয় জাহাজটি।



সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাহাজটি প্রথমে সংযুক্ত আরব আমিরাত থেকে পাকিস্তানের করাচি বন্দরের উদ্দেশে রওনা দেয়। ওই সময় জাহাজটিতে বাংলাদেশের জন্য নেওয়া হয় ১১৩টি কনটেইনার। এরপর বাংলাদেশের জন্য পাকিস্তানের করাচি থেকে জাহাজে তোলা হয় আরও ৬৯৮টি কনটেইনার।


এর মধ্যে ২৮৫টি কনটেইনারে রয়েছে, পরিশোধিত চিনি, ১৭১টি কনটেইনারে ডলোমাইট, ১৩৮টি কনটেইনারে সোডা অ্যাশ, ৪৬টি কনটেইনারে কাপড়ের রোল, ২০টি কনটেইনারে আখের গুড়, ১৮টি কনটেইনারে আলু এবং ২০টি কনটেইনারে পুরোনো লোহার টুকরা, রেজিন ও কাপড় রয়েছে।



এ ছাড়া সংযুক্ত আরব আমিরাত থেকে আসা কনটেইনাগুলোতে চিনি, খেজুর, লুব অয়েল ও কিছু খাদ্যপণ্য রয়েছে।গ্রুপটির নির্বাহী পরিচালক আনিস উদ দৌলা বলেন, “জাহাজটিতে প্রথমবারের তুলনায় এবার দ্বিগুণ কনটেইনার আসছে। সরাসরি জাহাজটি আসায় কয়েকদিন সময় কম লাগছে। এতে ব্যবসায়ীদের খরচ সাশ্রয় হচ্ছে।”

আরও খবর