আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

কচুয়ায় ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

কচুয়ায় ৯ বছর বয়সী এক মাদরাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলায় কাজী মো. আসাদ উল্যাহ (৫৫) নামের এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার হাট কচুয়া কাজী বাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে পুলিশ।

থানায় বাদীর মামলা সূত্রে জানা গেছে, ১৩ ডিসেম্বর সন্ধ্যায় কচুয়া পৌরসভাধীন আয়েশা ছিদ্দিকা (রা:) মাদরাসার তৃতীয় শ্রেনির জনৈক ছাত্রী পানি আনার জন্য নিচ তলায় আসলে ওই মাদরাসার প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ কাজী আসাদ উল্লাহ তাকে অফিস কক্ষে ডেকে নিয়ে জোড় পূর্বক ধর্ষন করে। পরবর্তীতে ওই ছাত্রী অসুস্থ হয়ে পড়লে তার মা তাকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা শেষে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় ভিকটিমের মা সালমা বেগম বাদী হয়ে কাজী মো. আসাদ উল্লাহর বিরুদ্ধে রবিবার কচুয়া থানায় একটি মামলা দায়ের করেন। যার নং-১৫। মামলার প্রেক্ষিতে রবিবার কাজী মো. আসাদ উল্যাহকে গ্রেফতার করে পুলিশ। তবে কাজী আসাদ উল্যাহ’র পরিবার বিষয়টি ষড়যন্ত্র দাবী করে তার দ্রুত মুক্তির দাবী করেন।

এ ব্যাপারে কচুয়া থানার ওসি এম. আব্দুল হালিম জানান, ভিকটিমের মায়ের মামলার প্রেক্ষিতে আসামীকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Tag
আরও খবর