ডা. তাহের সিঙ্গাপুর থেকে দেশে ফিরলেন, জামায়াত নেতাদের সৌজন্য সাক্ষাৎ শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ, শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন জারুকে প্রাথমিক সদস্যসহ দল থেকে বহিষ্কার ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার সচেতনতায় কুইজ ধামরাই থেকে হারিয়ে যাচ্ছে দেশীয় মাছ, দূষণ ও জলাশয় সংকটে হুমকিতে জীববৈচিত্র্য ধামরাইয়ে পুকুরে মিলল গৃহবধূর মরদেহ, এলাকায় চাঞ্চল্য যশোরে ডিবির অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ দুইজন আটক, প্রাইভেটকার জব্দ শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার সচেতনতায় কুইজ কটিয়াদীতে মুমুর্দিয়া ইউনিয়নের বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের আবেদন ফরম জমা আশাশুনিতে সিভিল সোসাইটি অর্গানাইজেশনের অর্ধ-বার্ষিক সভা ইসলামপুরের সাজাপ্রাপ্ত বাবা-ছেলে গ্রেপ্তার পত্নীতলায় দিনব্যাপী ফ্রী হেলথ ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার জাতীয় যুব দিবসে যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জন দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য: স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছায় দারুল ইসলাম মাদ্রাসায় সবক প্রদান ও পুরস্কার বিতরণ ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার নৃশংস হত্যাকাণ্ডে দোষীদের বিচারের দাবিতে বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল বাঘায় দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় চাঞ্চল্যকর জাকারিয়া হত্যা মামলায় গ্রেপ্তার হুজাইফা গোয়ালন্দে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৩ টি ঘর, গরু ও ৬০ মণ ধান

চবিতে 'প্লাস্টিকের বিনিময়ে বই' সংগঠনের কার্যনির্বাহী পরিষদ ২০২৪-২৫ ঘোষণা - নেতৃত্বে মোবারক ও আশিফ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

পরিবেশ সংরক্ষণ এবং জ্ঞানের প্রচারে প্রতিশ্রুতিবদ্ধ সামাজিক সংগঠন "প্লাস্টিকের বিনিময়ে বই" সম্প্রতি তাদের কার্যনির্বাহী পরিষদ ২০২৪-২৫ এবং নতুন সদস্য তালিকা ঘোষণা করেছে।

সংগঠনটি গত কয়েক বছর ধরে প্লাস্টিক দূষণ কমানোর লক্ষ্যে কাজ করছে। প্লাস্টিক পুনর্ব্যবহারযোগ্য প্রক্রিয়ায় সংরক্ষণ করে বিনিময়ে বই সরবরাহের মাধ্যমে এটি পরিবেশ ও শিক্ষা খাতে ইতিবাচক পরিবর্তন আনছে।

নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ ও সদস্যরা সংগঠনের লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আশা করা হচ্ছে। তাদের নেতৃত্বে সংগঠনটি আরও কার্যকরভাবে প্লাস্টিক দূষণ রোধে এবং বই পড়ার অভ্যাস তৈরিতে ভূমিকা রাখবে।

নতুন কার্যনির্বাহী পরিষদকে শুভেচ্ছা জানিয়ে সংগঠনের সভাপতি মোঃ মোবারক হোসেন বলেন, "আমরা বিশ্বাস করি, নতুন নেতৃত্ব আমাদের আরও গতিশীলভাবে এগিয়ে নিয়ে যাবে। পরিবেশ রক্ষা এবং শিক্ষার প্রসারে আমাদের কার্যক্রম আরও সম্প্রসারিত হবে।"

এ প্রসঙ্গে সাধারণ সম্পাদক আশিফ রায়হান বলেন, "আমাদের সংগঠন শুধুমাত্র পরিবেশ সুরক্ষায় নয়, বরং মানুষের চিন্তাভাবনায় ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করছে। আমরা বিশ্বাস করি, বইয়ের আলো সমাজকে বদলে দিতে পারে।"

সংগঠনটি সবাইকে তাদের প্রচারণায় যুক্ত হয়ে পরিবেশ সুরক্ষায় অবদান রাখার আহ্বান জানিয়েছে।

স্লোগান:

"প্লাস্টিকের বোঝা কমাও, বইয়ের আলো বাড়াও।"



Tag
আরও খবর