দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

অনুদানের সিনেমায় নীলা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 28-11-2022 02:46:12 am

বদরুল আনাম সৌদের পরিচালনায় ‘গহীন বালুচর’-এর মাধ্যমে প্রথমবার সিনেমায় আসেন লাক্স তারকা নীলাঞ্জনা নীলা। বছর পাঁচেক পর আবারও তিনি সিনেমার শুটিং করলেন। নাম ‘শ্যামা কাব্য’। প্রথমটির মতো এটিও সরকারি অনুদানের কাজ, নির্মাতাও একই। নীলা জানালেন, এ সিনেমায় তাঁর সহশিল্পী সোহেল মণ্ডল। এরই মধ্যে শ্যামা কাব্যর শুটিং ও ডাবিং শেষ করেছেন তাঁরা। 


নীলাঞ্জনা নীলা বলেন, ‘একেবারেই অন্য রকম একটি চরিত্রে কাজ করলাম। জমিদার বংশের মেয়ের চরিত্র। অনেক কম কথা বলে মেয়েটি। তবে যা বলে বুঝে-শুনে। শুটিংয়ের সময় চরিত্রটির মায়ায় পড়ে গিয়েছিলাম। সব মিলে কাজটি করে আমার বেশ ভালো লেগেছে।’ সম্পাদনার কাজ শেষে শিগগিরই সিনেমাটি মুক্তি পাবে বলে জানালেন নীলা। 


টিভি নাটকেও নিয়মিত দেখা যায় নীলাকে। তবে ‘শ্যামা কাব্য’র জন্য ছোট পর্দা থেকে কিছুদিনের বিরতি নিয়েছিলেন। সিনেমা শেষ, তাই আবারও ব্যস্ত হয়ে পড়েছেন নাটকে। সম্প্রতি বি ইউ শুভর পরিচালনায় ‘বেঁচে থাকুক ভালোবাসা’ নামে একটি নাটকে অভিনয় করেছেন।এতে তাঁর নায়ক অপূর্ব। জুবায়ের ইবনে বকরের পরিচালনায় ‘স্কুল ড্রেস’ নাটকেও দেখা যাবে নীলাকে। এ ছাড়া আরটিভিতে প্রচারিত হচ্ছে তাঁর নতুন ধারাবাহিক ‘ঝড়ের পাখি’। মাহমুদ হাসান রানার পরিচালনায় এ ধারাবাহিকের প্রধান চরিত্রে অভিনয় করছেন নীলা।

আরও খবর
6abd106af3b3e-300926073642.webp
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

১৬ দিন ১৯ ঘন্টা ৩৩ মিনিট আগে





6a75f0dddd768-070826085109.webp
শিল্পকলায় বিনামূল্যে ৬ সিনেমা দেখা যাবে

৭০ দিন ১৮ ঘন্টা ১৯ মিনিট আগে


6a6edd72c5d8a-020826120226.webp
ঢাকাই সিনেমায় অভিষেক, যা বললেন মধুমিতা

৭৬ দিন ৩ ঘন্টা ৮ মিনিট আগে