চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরে নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শরীয়তপুরে মুদি দোকানে ২০ লাখ টাকা লুটের অভিযোগ নোয়াখালীতে দুই হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা রঞ্জুর বাড়িতে ভিপি অমর কৃষ্ণ দাস: স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও গভীর সমবেদনা সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস চৌদ্দগ্রামে মাইক্রোবাসে মাদকের চালান: ৮৯ কেজি গাঁজা, ৬০ বোতল মদ জব্দ নিয়ামতপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত পীরগাছায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন ইউপি সদস্য পদপ্রার্থী জুয়েল রানা সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে পীরগাছায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শিক্ষক ও শিক্ষায় প্রয়োজন সর্বোচ্চ বিনিয়োগ বাঘায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

হাসিনাকে ফেরত চেয়ে চিঠির উত্তর এখনও মেলেনি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 24-12-2024 11:43:20 pm

ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত আনতে ভারতকে চিঠি দেওয়া হলেও এখনও দেশটির পক্ষ থেকে কোনো উত্তর মেলেনি বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান।


মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।


শেখ হাসিনাকে দেশে ফেরাতে চিঠি পাঠানো হয়েছে, ভারত এ পত্রের কোনো উত্তর দেবে না বলে গণমাধ্যমে এসেছে। এ জাতীয় কোনো তথ্য কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের জানা আছে, এমন প্রশ্নের জবাবে তৌফিক হাসান বলেন, সোমবার কূটনৈতিকপত্রটি হস্তান্তর করা হয়েছে। এখন পর্যন্ত আমাদের জানামতে সরকারি চ্যানেলে আমরা কোনো উত্তর পাইনি। আমরা বিষয়টি নিয়ে এ মুহূর্তে মন্তব্য করব না। আমরা অপেক্ষা করব ভারত সরকারের উত্তরের জন্য। সে উত্তরের ওপর ভিত্তি করে বাংলাদেশ সরকারের পরবর্তী পদক্ষেপ নির্ধারিত হবে।


পলাতক সাবেক প্রধানমন্ত্রীর বর্তমান স্ট্যাটাসটা কি ভারত সরকার জানিয়েছে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে বিগত দিনগুলোতে বিভিন্ন সময় গণমাধ্যম থেকে আমরা প্রশ্ন পেয়েছি। পররাষ্ট্র উপদেষ্টা ও পররাষ্ট্র সচিব উত্তর দিয়েছেন। এটি নিয়ে আমার কমেন্টস করার সুযোগ নেই। আমি স্পেসিফিকলি বলতে পারব না।


তিনি আরও বলেন, বাংলাদেশের নোট ভারবালের (কূটনৈতিক পত্র) পরিপ্রেক্ষিতে ভারত সরকারের উত্তরের জন্য একটি স্বাভাবিক সময় পর্যন্ত বাংলাদেশ অপেক্ষা করবে। এরমধ্যে উত্তর না পেলে বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে তাগিদপত্র দেওয়া হবে। তবে এটা নির্ভর করে কোন বিষয়ের ওপর কথা হচ্ছে তার ওপর।


পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটি অত্যন্ত সংবেদনশীল বিষয়। এটার স্বাভাবিক সময় ব্র্যাকেটিং করার সুযোগ নেই। তবে এসব ক্ষেত্রে কখনও কখনও বছরের পর বছর লেগে যায়।

আরও খবর