তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা

মেহেরপুরের গাংনীতে খ্রীষ্টান ধর্মালম্বীদের ধর্মীয় অনুষ্ঠান বড়দিন পালিত।

সারা বিশ্বের ন্যায় মেহেরপুরের গাংনীতে খ্রীষ্টান ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শুভ বড়দিন পালিত হচ্ছে। এবছর গাংনী উপজেলায় ১০টি গির্জা ও চার্চে শুভ বড়দিন উদযাপিত হচ্ছে।


এ উপলক্ষে বুধবার (২৫ ডিসেম্বর) প্রভাত থেকে গাংনী উপজেলার নিত্যানন্দপুর, পাকুড়িয়া, জুগিন্দা, ভোমরদহ, বাওট, মটমুড়া ও চৌগাছায় গীর্জায় গীর্জায় প্রার্থনার মাধ্যমে দিনটির মূল কর্মসূচি শুরু হয়। এর আগে সোমবার রাত ১২টা ১ মিনিটে গীর্জায় প্রদীপ প্রজ্বলন ও কেক কাটার মধ্য দিয়ে বড়দিনকে বরণ করেছে খ্রিস্টান ধর্মালম্বীরা।।


পরে দিনব্যাপী খ্রীষ্টান সম্প্রদায়ের মানুষের বাড়ি ও অন্যান্য প্রতিষ্ঠানগুলো নানাভাবে সাজানো হয়। উৎসব উপলক্ষে উপজেলার নিত্যানন্দপুর গ্রামে প্রতি বছরের ন্যায় এবারও বড় পরিসরে মেলার আয়োজন করা হয়েছে। মেলাস্থলে দর্শনার্থীদের উপচেপড়া ভীড় পরিলক্ষিত হয়েছে। এছাড়াও রাতে সেখানে থাকছে নানা আয়োজন।

আরও খবর