উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা

সচিবালয়ে অগ্নিকাণ্ড নিয়ে সরকারের জরুরি বৈঠকে যেসব সিদ্ধান্ত

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 26-12-2024 03:32:06 pm

সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের নেতৃত্বে ৮ সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানান পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।



তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টার সভাপতিত্বে জরুরি বৈঠকে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। তারা অগ্নিকাণ্ডের কারণ ও উৎস খুঁজে বের করে আগামী তিন দিনের (রবিবার) মধ্যে প্রাথমিক তদন্ত রিপোর্ট দেবে।’


এই কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। কমিটির অন্য সদস্যরা হলেন গৃহায়ণ সচিব, পুলিশের আইজি, কমিটির সদস্যসচিব থাকবেন ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের প্রধান, সশস্ত্র বাহিনীর একজন বিস্ফোরক বিশেষজ্ঞ এবং বুয়েট থেকে ৩ জন বিশেষজ্ঞ- একজন সিভিল ইঞ্জিনিয়ার, একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার এবং একজন ইলেট্রনিক ইঞ্জিনিয়ার।

 

এক প্রশ্নের উত্তরে রিজওয়ানা হাসান বলেন, সচিবালয়ের অগ্নিকাণ্ডের ঘটনা সরকার খুবই গুরুত্বের সাথে নিয়েছে। যে কারণে স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে।



তিনি বলেন, এ ঘটনার অব্যশই সুষ্ঠু এবং বিস্তারিত তদন্ত হতে হবে। তদন্ত মোতাবেক আমরা অব্যশই এমন সিদ্ধান্ত নেব, যাতে এ ধরনের ঘটনা আগামীতে আর না ঘটে। তদন্ত রিপোর্টে যেন সব তথ্য উঠে আসে- এ জন্য গণমাধ্যমকর্মীসহ সকলকে তদন্ত কমিটিকে সহায়তা করার আহ্বান জানান তিনি।


অপর এক প্রশ্নের উত্তরে পরিবেশ উপদেষ্টা জানান, তিন দিনের মধ্যে প্রাথমিক রিপোর্টের পর চূড়ান্ত রিপোর্টও দ্রুততার সঙ্গে করা হবে এবং সেই রিপোর্ট সংবাদমাধ্যমসহ সকলকে জানানো হবে।



সরকারি কর্মকর্তাদের মধ্যে ফৌজদারি অপরাধ করেছে- এমন অনেকের বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করছে এই প্রশ্নের উত্তরে রিজওয়ানা হাসান বলেন, ‘কাউকে এখানে ছাড় দেওয়া হচ্ছে না। তবে রাষ্ট্রীয় পর্যায়ে কাউকে অপরাধী সাব্যস্ত করার আগে তার বিরুদ্ধে একটা তদন্ত করতে হয়। তদন্তের কাজ করে ইতোমধ্যে অনেকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অনেককে চাকরি থেকে সরানো হয়েছে, কাউকে ওএসডি করা হয়েছে। কেউ কেউ এখন কারাগারে আছে।’



তিনি আরো বলেন, কেউ একজন দাগি আসামি আছে- তাকে ছাড় দেওয়া হচ্ছে, এমন কোনো ঘটনা নেই। আইনি প্রক্রিয়া অনুসরণ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।


স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, সচিবালে অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি নিরূপণে মন্ত্রণালয়ের মধ্যে একটা আলাদা তদন্ত কমিটি গঠন করা হয়েছে।


তিনি জানান, পাঁচটি মন্ত্রণালয়ের নথিপুড়ে গেছে এবং অন্যান্য ক্ষতি হয়েছে। এগুলো হলো- ডাক ও টেলিযোগাযোগ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, সড়ক ও যোগযোগ বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ।



এক প্রশ্নের উত্তরে আসিফ মাহমুদ বলেন, স্থানীয় সরকার বিভাগের পিরোজপুরে একটি প্রকল্পে অর্থ লোপাটের প্রাথমিক তথ্য পাওয়া গেছে, যার সঙ্গে সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জেল হোসেন মিয়ার সম্পৃক্ততার প্রাথমিক তথ্য পাওয়া গেছে।


রিজওয়ানা হাসান জানান, সচিবালয়ে অগ্নিকাণ্ডে ফায়ার কর্মী যিনি মারা গেছেন, তার জন্য শোক প্রস্তাব নেওয়া হয়েছে।


ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।

আরও খবর






6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

২ দিন ৩ ঘন্টা ২৩ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

২ দিন ৭ ঘন্টা ১৬ মিনিট আগে