পাওনা টাকা নিয়ে বিরোধ, গোয়ালন্দে যুবলীগ নেতা খুন; দুই ঘণ্টায় গ্রেপ্তার অভিযুক্ত সরকারের নির্দেশনায় সমৃদ্ধভাবে আমরা বাংলাদেশ গড়তে চাই,পানি সম্পদ প্রতিমন্ত্রী, ফরহাদ হোসেন আজাদ শেরপুরের ঝিনাইগাতী থানা পুলিশের অভিযানে ৬০০ বোতল ভারতীয় মদ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানে লোহাগাড়ায় পরিচ্ছন্নতা অভিযানে যুবদল নেতা জসিম উদ্দিন পীরগাছায় খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে চুরির অভিযোগ, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট কৃষকের অভিযোগে হাটে আইনমন্ত্রী, নিজেই দাঁড়িয়ে দেখলেন পাটের ওজন সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার মানোন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী আমিরাতে ঈদে মিলাদুন্নবী ও জাতীয় দিবসের ছুটি ঘোষণা বন্যার্তদের জন্য ৫০০ ঘর নির্মাণ করছেন সালমান খান বেনাপোল ইমিগ্রেশন প্রদর্শন করলেন এসবি প্রধান চড়া দামে পচা মাছ বিক্রি। রুপাতলী বাজারে বেপরোয়া মাছ ব্যবসায়ীরা আব্দুলপুর বাজারের ব্যবসায়ীদের ফুটবল উৎসব সাতকানিয়ার ইয়াসিনের সাগরে মৃত্যু নোয়াখালীতে তরুণীদের দিয়ে পর্নো ভিডিও তৈরি: স্বামী-স্ত্রী, দুই ছেলেসহ ৫ জন গ্রেপ্তার , ৪ তরুণী উদ্ধার। দোয়া ও মোনাজাতের মধ্যদিয়ে বারইয়ারহাটে ‘আল আকসা সরিষা মিল’ উদ্বোধন নোয়াখালীতে ৯৭৯০ ইয়াবাসহ দুই পাচারকারী গ্রেপ্তার শ্রীমঙ্গলে ‘ইতিহাসের আয়নায় জুলাই গণঅভ্যুত্থান’ : প্রত্যাশা-প্রাপ্তি শীর্ষক আলোচনা সভা ও যুব সমাবেশ একটি সড়ক দুর্ঘটনা, সারা জীবনের কান্না: জীবনযুদ্ধে লড়ছেন যুবদল নেতা হাফিজুর রহমান কুলিয়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক পদে আগ্রহ প্রকাশ করেছেন নাহিদ হাসান মিরসরাইয়ে চালু হলো চাইনিজ ভাষা শিক্ষা কোর্স ‘চাইনিজ হাতেখড়ি’

সংস্কারের নামে সময় অপচয় যেন না হয় : মেজর জেনারেল (অবঃ) শরীফ উদ্দিন

সংস্কারের নামে আপনারা সময় অপচয় করবেন না। যত দ্রুত সম্ভব একটা জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা করেন। আপনারা সংস্কার করেন আপনাদের আমরা সহযোগিতা করব। গোদাগাড়ীতে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা গুলো বললেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সামরিক সচিব অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শরীফ উদ্দিন।
তিনি আরো বলেন ছাত্রদল হচ্ছে বিএনপির ভ্যানগার্ড। ছাত্রদল হচ্ছে বিএনপির সম্মুখের যোদ্ধা। ছাত্রদলকে নার্সিং করতে হবে। যাতে করে ছাত্রদল থেকে নেতৃত্ব বের হয়ে আসে। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে মেজর ভুমিকা পালন করেছে আমাদের ছাত্রদল। ছাত্র দলের এই অবদান অস্বীকার করা যায় না।
আলোচনা সভা শুরুর আগে গোদাগাড়ী উপজেলা ছাত্রদল, গোদাগাড়ী পৌর ছাত্রদল ও কাকনহাট পৌর ছাত্রদলের আয়োজনে আজ বুধবার বিকাল ৪ টার সময় ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গোদাগাড়ী উপজেলা বিএনপি'র কার্যালয় হইতে এক বিশাল বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়। র‌্যালী শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন গোদাগাড়ী উপজেলা ছাত্রদলের আহবায়ক বেদার উদ্দিন বিদ্যুৎ।
গোদাগাড়ী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব কাউসার আহমেদ ও পৌর ছাত্রদলের সদস্য সচিব হৃদয় খান বকুলের সঞ্চালনায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন গোদাগাড়ী পৌর ছাত্রদলের আহবায়ক রুহুল আমিন। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন কাকনহাট পৌর ছাত্রদলের আহবায়ক দেলোয়ার হোসেন।
আরো উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা বিএনপি'র সাবেক আহ্বায়ক আব্দুল মালেক, যুগ্ম আহবায়ক সদর উদ্দিন, গোদাগাড়ী পৌর বিএনপি সাবেক আহবায়ক মেসের মাস্টার, গোদাগাড়ী পৌর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আনোয়ারুল ইসলাম, কাকনহাট পৌর বিএনপি সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, গোদাগাড়ী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আজিমুসান উজ্জ্বল, গোদাগাড়ী যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বাবু,  গোদাগাড়ী পৌর যুবদলের আহ্বায়ক মাহাবুবুর রহমান বিপ্লব, গোদাগাড়ী উপজেলা যুবদলের আহবায়ক মাসুদ রানা, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহবায়ক নাসির আহমেদ, গোদাগাড়ী পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক নবীনসহ গোদাগাড়ী উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ।

Tag
আরও খবর