দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা

পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজ আয়োজিত পিঠা উৎসব পালিত

পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজ কর্তৃক আয়োজিত বাৎসরিক পিঠা উৎসব পালিত। 



নরসিংদীর পলাশে ২ জানুয়ারি ২০২৫ ইং রোজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দিনব্যাপী জমজমাট পিঠা উৎসব ও প্রদর্শনী পালন করা হয়। পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ আরিফ পাঠান উক্ত পিঠা উৎসবের আয়োজন করেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফারজানা আলম অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নরসিংদী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাসফিকা হোসেন উপজেলা নির্বাহী অফিসার পলাশ নরসিংদী,  অঞ্জন দাস অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নরসিংদী, মিলন কৃষ্ণ হালদার উপজেলা  মাধ্যমিক শিক্ষা অফিসার পলাশ নরসিংদী। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ, আব্দুল খালেক ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি কামাল হোসেন, আহ্বান মানবিক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মিনার হোসেন খান এবং পলাশ উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 



  পলাশ বাসস্ট্যান্ডের দক্ষিণ পার্শ্বে অবস্থিত পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজের অধ্যক্ষ ও প্রতিষ্ঠাতা আরিফ পাঠান উক্ত অনুষ্ঠানের সভাপতির আসন গ্রহণ করেন। উক্ত পিঠা উৎসব অনুষ্ঠানে কলেজের ছাত্র-ছাত্রী কর্তৃক আয়োজিত প্রায় ২০টি পিঠার স্টল ছিল।  মেলায় ঢুকতে প্রথমেই চোখে পড়ে দ্য ডেন্টিস পয়েন্টের পিঠার স্টল এবং একে একে পিঠার স্টল গুলি প্রধান অতিথি এবং আমন্ত্রিত অতিথিরা প্রদর্শন করেন। পিঠা উৎসব মেলায় প্রায় দেড় শতাধিক রকমারি পিঠার উপস্থাপন করা হয়।  জমজমাট উৎসবমুখর পিঠা উৎসব অনুষ্ঠানে দিনব্যাপী  কয়েক হাজার দর্শক ভরপুর ছিলেন। দর্শকরা পিঠা খেয়ে এবং রকমারি পিঠা দেখে আনন্দমুখর দিন যাপন করেন। 

Tag
আরও খবর