দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

বরিশালে গাজাসহ মাদক ব্যবসায়ী আটক---৪

বরিশাল মেট্রোপলিটন (গোয়েন্দা) ডিবি পুলিশের অভিযানে কেডিসি’র চিহ্নিত মাদক ব্যবসায়ী শামীম ফরাজি দেড় কেজি গাঁজাসহ চার জনকে আটক করতে সক্ষম হয়েছে।বিষয়টি নিশ্চিত করেন, ডিবি পুলিশ সাব ইন্সপেক্টর মো.মেহেদী হাসান তিনি বলেন,গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী মডেল থানাধীন ১০নং ওয়ার্ড কেডিসি বালুর মাঠ এলাকায় দীর্ঘদিন ধরে রাস্তার পাশে ও কলোনির ভিতরে শামিম ফরাজি (সম্ভু) মাদক বিক্রয়ের একটি সিন্ডিকেট দিয়ে মাদকদ্রব্য গাঁজা বিক্রি করে আসছেন। এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের ইন্সপেক্টর মো. ছগির হোসেনের নেতৃত্বে বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাত আনুমানিক ২ টার সময় কেডিসি কলোনির মুর্দ্দার ঘরের বিপরীতে অভিযান পরিচালনা করে দেড় কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।আটককৃতরা হলেন, নগরীর ১০ নং ওয়ার্ড কেডিসি একই এলাকার বাসিন্দারা মোঃ শামীম ফরাজী(সম্ভু)(৩৬), পিতা-আবু হোসেন ফরাজী, মাতা-জাহানারা বেগম, মোঃ করিম সিকদার (২৭), পিতা-আঃ রহিম সিকদার, মাতা-দুলু বেগম,লিটন হাওলাদার @ডিজে লিটন (৫০), পিতা-মৃত বাশার হাওলাদার, মাতা-কিরনী বেগম, শফিক সিকদার (৩৭), পিতা-মৃত তোফেল সিকদার, মাতা-নুরুন্নাহার বেগম। বরিশাল মেট্রোপলিটন (গোয়েন্দা) ডিবি পুলিশের ইন্সপেক্টর মোহাম্মদ ছগির হোসেন বলেন, কেডিসি এলাকায় শামীম ফরাজি তার ভাই জুম্মন, ও তার স্ত্রী রোজী বেগম মাদকদ্রব্য গাঁজা, ইয়াবা, আইস,হেরোইনসহ বিভিন্ন ধরনের নেশাদ্রব্য মাদক বিক্রি করে আসছেন। এছাড়াও এই মাদক ব্যবসায়ী গ্রুপের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানাসহ একাধিক থানায় মাদক মামলা চলমান রয়েছে। এদের বিগত দিনে একটি রাজনৈতিক মহল শেল্টার দিয়ে আসছিলো।মাদকবিরোধী অভিযানে এসআই মেহেদী হাসান বেশ পারদর্শী এবং বরিশাল কোতয়ালি মডেল থানায় কর্মরত থাকাকালীনও তিনি কয়েকটি বড় চালান উদ্ধারসহ চিহ্নিত ব্যবসায়ীদের গ্রেপ্তার করে আলোচনায় এসেছিলেন।এয়ারপোর্ট থানায় যোগদান করে সেই ধারাবাহিকতা রক্ষা করেছেন। বর্তমানে ডিবি পুলিশে যোগদান করে বেশকিছু মাদক বিরোধী অভিযান চালিয়ে সফলতা অর্জন করেছে।সঙ্গত কারণে মাদকবিরোধী অভিযান প্রশ্ন আসলেই এসআই মেহেদীকে ঘিরে ইতিবাচক আলোচনা খোদ পুলিশের ভেতরে শোনা যায়।এবিষয় কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ডিবি পুলিশের ইন্সপেক্টর ছগির হোসেন মাদকদ্রব্য গাঁজাসহ চার জনকে আটক করে থানার আইনগত প্রসেসিংয়ের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

৪ ঘন্টা ১০ মিনিট আগে