আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ এসআই হলেন লাখাই থানার আবু কাউসার। চৌদ্দগ্রামে শিক্ষার্থীদের হাতে চারা তুলে দিল উপজেলা প্রশাসন বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার লালপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, ২৪ ঘন্টায় ৯ জনের মৃত্যু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি প্রকাশ করল বিসিবি যশোরের বাঘারপাড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত ‎মোংলায় স্বাস্থ্যঝুঁকি চরমে: ডেঙ্গু ও হামে আক্রান্তের সংখ্যা ছাড়াল চার শতাধিক গোয়ালন্দে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন গোয়ালন্দে শিক্ষকতার পাশাপাশি পেঁপে চাষে সাফল্য দুই বিঘা জমিতে শাহী পেঁপের বাম্পার ফলন, ৫ লাখ টাকা বিক্রির আশা রায়পুরে আলমগীরের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন, গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বরিশাল নগরীতে বিসিসির বিশেষ অভিযান বাঘায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত এই হোক অঙ্গীকার সাক্ষরতা সর্বজনীন অধিকার ঈশ্বরগঞ্জে সাক্ষরতা দিবসে র‌্যালি আলোচনা সভা কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ, দেশে সাক্ষরতার হার ৭৭.৯ শতাংশ কিছুটা লোডশেডিং মেনে নেয়া উচিত: ডা. জাহেদ

মিষ্টিমুখ করিয়ে বরণ করে নেওয়া হলো তানজিমুল হিকমাহ রেসিডেন্সিয়াল মডেল একাডেমির শিক্ষার্থীদের

মিষ্টিমুখ করিয়ে বরণ করে নেওয়া হলো তানজিমুল হিকমাহ রেসিডেন্সিয়াল মডেল একাডেমির শিক্ষার্থীদের
শীতের সকালে মিষ্টি রোদে মিষ্টিমুখ ও ফুল দিয়ে বরণ করে নেওয়া হলো রংপুরের পীরগাছায় তানজিমুল হিকমাহ রেসিডেন্সিয়াল মডেল একাডেমির ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের। শনিবার (৪ জানুয়ারি) আব্দুল করিম আবাসিক শিক্ষা নিকেতন একাডেমি ক্যাম্পাসে তাদের বরণ করে নেন একাডেমির শিক্ষক ও পরিচালকবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন একাডেমির চেয়ারম্যান মাওলানা আবু সুফিয়ান সুজন, একাডেমির অধ্যক্ষ মাওলানা মাহবুবার রহমান, পরিচালক জহির উদ্দিন জুয়েল, ওবায়দুল্লাহ, এনামুল হক, আমজাদ হোসেন, জিল্লুর রহমান, কো-অর্ডিনেটর মাইদুল ইসলাম, আবাসিক শিক্ষক মাসুম বিল্লাহসহ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকৃবন্দ।
পরে সবার মঙ্গল কামনায় দোয়া পরিচালনা করেন আল কুরআন লার্ণিং এন্ড ইনফরমেশন সেন্টারের পরিচালক আসাদুজ্জামান আল আমিন।
এক ঝাক তরুণ শিক্ষক ও কিছু শিক্ষানুরাগী উপদেষ্টা নিয়ে তানজিমুল হিকমাহ রেসিডেন্সিয়াল মডেল চলতি শিক্ষাবর্ষ থেকে চালু হয়েছে। এর লক্ষ্য ও উদ্দেশ্য হলো ইহকাল শান্তি, পরকালে মুক্তি ও চূড়ান্ত সফলতা অর্জন, সর্বোপরি আল্লাহর সন্তুষ্ঠি অর্জন। প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত আবাসিক, অনাবাসিক, ডে কেয়ার, নাইট কেয়ার, হিফজ শাখায় ভর্তির সুযোগ রয়েছে ছাত্র-ছাত্রীদের। এছাড়াও রয়েছে নিজস্ব পরিবহণ ব্যবস্থা। 

আরও খবর