কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়ন যুবদলের নতুন কার্যালয় উদ্বোধন কুলিয়ারচরে ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু মাদক সেবনের দায়ে যুবককে দুই মাসের কারাদণ্ড পীরগাছায় নির্ধারিত অটো, রিকশা ও ভ্যান স্ট্যান্ডের শুভ উদ্বোধন উপলক্ষে শ্রমিক সাধারণ সভা চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্স উপলক্ষে সংবাদ সম্মেলন চিংড়িতে জেলি, বেকারিতে নকল ‘হরলিক্স’—শ্রীমঙ্গলে ৬০ হাজার টাকা জরিমানা কোরেক্সসহ দুই পুলিশ সদস্য ডিবির হাতে ‎সুন্দরবনের নিরাপত্তা ও উপকূলীয় অপরাধ দমনে সমন্বিত উদ্যোগ: কোস্ট গার্ডের নতুন কর্মপরিকল্পনা পরিবর্তনের প্রত্যয়ে কাউন্সিলর পদে লড়বেন যুবদল নেতা গোলাম রব্বানী সৈয়দ হারুন ফাউন্ডেশনের আজীবন দাতা সদস্য কার্যক্রমে অনন্য দৃষ্টান্ত লোহাগাড়ায় ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট, শ্রমিক গুরুতর আহত নিয়ামতপুর ৭নং শ্রীমন্তপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোর্শেদ আসন্ন ৭ন শ্রীমন্তপুর ‎ ‎সেনাকর্মকর্তা সেজে স্কুলছাত্রীকে ধর্ষণ: মোংলায় গ্রেপ্তার ভুয়া মেজর পারভেজ বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে হামের রোগীর পাশাপাশি বাড়ছে নানা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা মধুপুরে চিকিৎসার কথা বলে কিশোরীকে ধর্ষণের অভিযোগে আটক-১ নোয়াখালীতে হঠাৎ অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩ হাতিয়ার ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ নাগেশ্বরী থানা পুলিশের হাতে আটক কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আনিসুর রহমান আনিস যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টা, ধারালো কাটারসহ নারী গ্রেপ্তার বাঘায় চুরির ঘটনায় গনপিটুনিতে নিহত -১

মিরসরাইয়ে জামালপুর দারুননাজাত মাদরাসার উদ্বোধন

মিরসরাই প্রতিনিধি
গুণগত মানের শিক্ষাদান ও আলোকিত মানুষ গড়ার প্রত্যয়ে মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভার মধ্যম জামালপুর গ্রামে জামালপুর দারুননাজাত মাদরাসার উদ্বোধন হয়েছে। আজ শনিবার সকালে মাদরাসা হলরুমে উদ্বোধন উপলক্ষ্যে আলোচনা সভা, দোয়া মাহফিল ও বই বিতরণ করা হয়। উদ্বোধন হওয়া এই মাদরাসায় প্রাথমিকভাবে প্লে থেকে নূরানী তৃতীয় পর্যন্ত পাঠদান করা হবে। উদ্বোধনী অনুষ্ঠান জামালপুর দারুননাজাত মাদরাসার সভাপতি মোহাম্মদ নুরুল করিমের সভাপতিত্বে এবং খন্দকার জামে মসজিদের ঈমাম জহিরুল আলমের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুফিয়া নূরিয়া ফাজিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা রেজাউল হক নিজামী। এসময় বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন জামালপুর আজিজিয়া হাফিজুল উলুম মাদরাসা ও এতিমখানার পরিচালক মাওলানা মকছুদ আহম্মদ, বারইয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক খতিব মাওলানা আবু তৈয়ব, সুফিয়া নূরিয়া ফাজিল মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুল হক সিরাজী, মাদবারহাট ইসলামিয়া ফাজিল মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা সাইফুল ইসলাম, জামালপুর খন্দকার জামে মসজিদের সাবেক খতিব ও ঈমাম মাওলানা সাইফুল ইসলাম, খন্দকার জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি বসির আহম্মদ, আবু বকর সিদ্দিক (রা:) জামে মসজিদের খতিব মাওলানা আবুল হোসাইন, জামালপুর কলিজান বিবি খন্দকার জামে মসজিদের খতিব মাওলানা ডা. নুর নবী, বারইয়ারহাট পৌরসভা বিএনপির সদস্য সচিব নিজাম উদ্দিন কমিশনার, বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম লিটন, সাবেক যুগ্ম আহবায়ক কামরান সরোয়ার্দী, মিরসরাই প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এম আনোয়ার হোসেন প্রমুখ। সুফিয়া নূরিয়া ফাজিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা রেজাউল হক নিজামীর দোয়া ও মোনাজাতের মধ্যদিয়ে মাদরাসার উদ্বোধন করা হয়। এসময় মাদরাসায় ভর্তি হওয়া শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আমাদের সন্তানদের ইসলামী শিক্ষায় শিক্ষিত করার কোন বিকল্প নেই। নুরানী শিক্ষা পদ্ধতি একটি আধুনিক শিক্ষা পদ্ধতি। তাই আপনার সন্তানকে ইসলামী জ্ঞানে সুশিক্ষিত করে তুলতে অন্তত নুরানী শিক্ষাকে বাধ্যতামূলক করুন। নুরানী শিক্ষা পদ্ধতি পরিকল্পিত পদ্ধতিতে পবিত্র কুরআন মাজিদ ও দ্বীনি শিক্ষার পাশাপাশি বাংলা, অংক, ইংরেজী তথা জেনারেল শিক্ষার সমন্বয়ে যুগোপযোগী ও সময়ের সেরা শিক্ষা ব্যবস্থাপনায় শিশুর প্রাথমিক শিক্ষার ভীত হবে অসাধারণ।



Tag
আরও খবর