অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

নন্দীগ্রামে ঘরের বারান্দায় পড়ে ছিল প্রবাসীর স্ত্রীর মরদেহ

বগুড়ার নন্দীগ্রামে রওশন আরা বেগম (৫৫) নামের এক নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৩ জানুয়ারি) রাতে ভাটরা ইউনিয়নের রোস্তমপুর নোয়াপাড়া গ্রামের এ ঘটনা ঘটে। রওশন আরা নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের রোস্তমপুর নোয়াপাড়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী আলেফ মিয়ার স্ত্রী।  স্থানীয় ইউপি সদস্য ফরিদুল ইসলাম বলেন, রওশন আরার স্বামী মালয়েশিয়া থাকেন। তার এক ছেলে চাকরির সুবাদে ঢাকায় বসবাস করেন। মেয়ের বিয়ে হওয়ায় শ্বশুরবাড়িতে থাকেন। এ কারনে রওশন আরা একাই বসবাস করতেন। শনিবার সকালে প্রতিবেশীরা ওই বাড়িতে গিয়ে দেখতে পান রওশন আরার মরদেহ বারান্দায় পড়ে আছে। তার মুখ মন্ডল এবং মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। ঘরের আসবাবপত্র এলোমেলোভাবে পড়ে আছে। নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, ঘরের আসবাবপত্র তছনছ করা হলেও চুরি বা ডাকাতির ঘটনা ঘটেনি। বাসার মালামাল মোবাইল ফোন স্বর্নের গহনা কোনো কিছুই খোয়া যায়নি। এ ছাড়া ঘরের মধ্যে রক্ত পড়ে থাকার কোনো আলামত পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, ওই নারীকে বারান্দাতেই কুপিয়ে হত্যা করা হয়েছে। তথ্য প্রযুক্তির সহযোগিতা জড়িতদের সনাক্তের কাজ চলছে।

আরও খবর





6aad3319a9398-180926064825.webp
হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

২৩ ঘন্টা ৪৩ মিনিট আগে