নবম পে স্কেলের সর্বশেষ অবস্থা নিয়ে ব্যাখ্যা দিলেন অর্থমন্ত্রী দোহাজারীতে টিকটক ভিডিওর সময় ট্রেন কাটা পড়ে গুরুতর আহত যুবক, নওগাঁর পোরশায় কাতকইল বিলপাড়া গ্রামে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ যুবকের মৃত্যু শেরপুরের ঝিনাইগাতীতে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু সরকারি কর্মচারীকে মারধর : আইনশৃঙ্খলা বৈঠক অভিযুক্তদের সতর্ক করলেন ইউএনও নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন শুরু, মিলতে পারে দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস মৌলভীবাজার জেলা যুব মজলিসের দায়িত্বশীল সভা অনুষ্ঠিত লোহাগড়ায় পাটের সুদিন: চাষীদের তুঙ্গস্পর্শী ব্যস্ততা ও ভালো দামের আশা স্বামীর পরকীয়ার সন্দেহে গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি শ্বাসরোধে হত্যা বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের নিজস্ব অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন দোহাজারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের দুই পা ও এক হাত বিচ্ছিন্ন বালিয়াডাঙ্গী উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত বাঘ সংরক্ষণে সকলকে ভূমিকা রাখার আহব্বানে শ্যামনগরে বিশ্ব বাঘ দিবস পালিত ‎ ‎বিশ্ব বাঘ দিবসে সুন্দরবনের অস্তিত্ব রক্ষায় বাঘ সংরক্ষণের আহ্বান গোয়ালন্দে চালককে অজ্ঞান করে অটোরিকশা ছিনতাই।। চক্রের দুই সদস্যকে কুষ্টিয়া হতে গ্রেফতার ৫২ পিস ইয়াবাসহ পাংশায় মাদক কারবারি গ্রেপ্তার পবিপ্রবিতে উদ্ভাবিত চারা উপহার দিতে ব্যতিক্রমী আয়োজনে নবীনদের বরণ র‌্যাব-১৫ এর ঝটিকা অভিযানে ৩টি দেশীয় একনলা বন্দুক ও ৩টি ধারালো অস্ত্র উদ্ধার। গলাচিপায় ফ্যামিলি শুমারির নিয়োগ পরীক্ষায় বিশৃঙ্খলা ও অনিয়মের অভিযোগ নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে

চট্টগ্রাম ডিসি পার্কে শুরু হলো মাস ব্যাপি ফুল উৎসব

চট্টগ্রাম ডিসি পার্কে শুরু হলো মাস ব্যাপি ফুল উৎসব




“ফুলের মতন আপনি ফোটাও গান" এই প্রতিপাদ্যকে সামনে রেখে তৃতীয়বারের মত
চট্টগ্রামে শুরু হলো মাস ব্যাপি ফুল উৎসব।

৪ জানুয়ারি ( শনিবার)  সকাল ১১ টায়  চট্টগ্রাম ডিসি পার্কে  ১৩৬ প্রজাতির ফুলের লক্ষাধিক ফুলের সমারোহে এ উৎসব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে  উদ্বোধন করেন  মন্ত্রিপরিষদ বিভাগের  সচিব ড. শেখ আব্দুর রশীদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের  বিভাগীয় কমিশনার  ড. মো: জিয়াউদ্দিন ও স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব  মোঃ নজরুল ইসলাম।



চট্টগ্রাম জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট  ফরিদা খানম এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মন্ত্রিপরষদ বিভাগের যুগ্ম সচিব (জেলা ও মাঠ প্রশাসন অধিশাখা)  মোহাম্মদ খোরশেদ আলম খান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন)  মোহাম্মদ নূরুল্লাহ নূরী, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মুহাম্মদ আনোয়ার পাশা,  উপপরিচালক( স্থানীয় সরকার,চট্টগ্রাম জেলা)  মোঃ নোমান হোসেন, মন্ত্রিপরিষদ সচিবের একান্ত সচিব ড. জয়নাল আবেদীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)  মোঃ কামরুজ্জামান, অতিরিক্ত  প্রশাসক (ভূমি অধিগ্রহণ)  এ. কে. এম. গোলাম মোর্শেদ খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট  সৈয়দ মাহবুবুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাদি উর রহিম জাদিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)  মোঃ শরীফ উদ্দিনসহ বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, গণমাধ্যমকর্মী ও সাংবাদিকবৃন্দ।


উল্লেখ্য প্রায় ১০ বছর ধরে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের  স্বর্গরাজ্য হিসেবে পরিচিত
এই এলাকাটি ছিল অবৈধ দখলদারের হাতে। চলতো অবৈধ মাটি উত্তোলন, অসামাজিক কার্যকলাপ। সন্ধ্যা হতেই এলাকাটি হয়ে উঠত ভয়ংকর  মাদক কারবারীদের  অভয়ারণ্যে, গভীর রাত পর্যন্ত চলতো নারী ও মাদকের কারবার।  গত দুই বছর আগে জেলা প্রশাসন এর নির্দেশনায় উপজেলা প্রশাসন, সীতাকুণ্ড সেই মাদকের আস্তানা গুড়িয়ে দিয়ে এই ১৯৪ একর খাসজমি উদ্ধার করে। পরবর্তিতে প্রয়োজনীয় সংস্কার শেষে এখানে প্রতিষ্ঠা করে দেশি বিদেশী ফুলের সমারোহে ডিসি ফ্লাওয়ার পার্ক।
জেলা প্রশাসন, চট্টগ্রাম কর্তৃক আয়োজিত মাসব্যাপী এবারের "চট্টগ্রাম ফুল উৎসব-২০২৫ এ থাকবে মাসব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান, মাল্টিকালচারাল ফেস্টিভ্যাল, গ্রামীণ মেলা, বই উৎসব, ঘুরি উৎসব, ফুলের সাজে একদিন, পিঠা উৎসব, লেজার লাইট শো, মুভি শো, ভায়োলিন শো, পুতুল নাচ ইত্যাদি। এবারের আয়োজন এর অন্যতম আকর্ষণ ভাসমান ফ্লাওয়ার গার্ডেন। এবারের ফুল উৎসব উৎসর্গ করা হয়েছে জুলাই আগস্ট অভ্যুত্থানে নিহত সকল শহীদদের উদ্দেশ্যে। এ লক্ষ্যে গণঅভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে স্থাপন করা হয়েছে গণঅভ্যুত্থান কর্নার।

আরও খবর