অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

নন্দীগ্রামে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে গরু বিতরণে অনিয়মের অভিযোগ


বগুড়ার নন্দীগ্রামে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণীসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে বকনা ষাঁড় গরু বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে প্রাণী সম্পদ কর্মকর্তা কল্পনা রাণী রায়ের বিরুদ্ধে।


দুর্নীতি দমন কমিশন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, বগুড়া প্রেসক্লাব ও নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ করেন বাংলাদেশ আদিবাসী ফোরাম নন্দীগ্রাম উপজেলা শাখার সভাপতি, শ্রী প্রদীপ কুমার।


এদিকে  প্রকল্পের আওতায় বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় উপকারভোগী ৬৮ পরিবারের মাঝে গত (২৬ ডিসেম্বর) দুপুরে নন্দীগ্রাম  উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ৩৪টি বকনা ও ৩৪টি ষাঁড় গরু বিতরণ কার্যক্রম করা হয়েছিলো।


অভিযোগে তারা বলেন,  সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র-নৃগোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প এর আওতায় উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর নন্দীগ্রাম উপজেলায় ৬৮ জন খামারীদের মধ্যে বকনা ও ষাঁড় গরু বিতরণ করা হয়। বিতরণে অনেক অনিয়ম ও দূনীতির প্রমান রয়েছে। সরকারী বিধি অনুযায়ী গরিব অসহায় ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর লোকদের মাঝে বিতরণ করার জন্য প্রকল্পের বরাদ্দ দেওয়া হয়। কিন্তু বড়ই দুঃখের বিষয় এলাকার প্রভাবশালী নেতৃস্থানীয় লোকদের মাঝে এসব বকনা ও ষাঁড় গরু বিতরণ করা হয়েছে।


তারা আরো বলেন, বিগত ২৬/১২/২০২৪ইং তারিখে যে ব্যক্তি ভেড়া পেয়েছে সেই ব্যক্তিকেই আবারো বকনা ও ষাঁড় দেওয়া হয়েছে এমন অসংখ্য প্রমাণ রয়েছে, এটা শুধুমাত্র স্বেচ্ছাচারিতা ও ঘুষ লেনদেন এর মাধ্যমে এই ন্যাক্কারজনক কাজটি তারা করেছে। যাহা অর্থের দ্বারা বিভিন্ন ভাবে প্রভাবিত হয়ে অসৎ উপায় অবলম্বন করে বরাদ্দকৃত বকনা ও ষাঁড় গরু বিতরণ করেছে। এছাড়াও যারা গেজেটভুক্ত নয় তাদের মাঝে অর্থনৈতিক ভাবে প্রভাবিত হয়ে বকনা ও ষাঁড় গরু বিতরণ করা হয়েছে। যাহা আমাদের কাম্য নহে। উক্ত বিষয়টি  সরেজমিনে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য  দাবী জানান তারা।


এবিষয়ে প্রাণী সম্পদ কর্মকর্তা কল্পনা রাণী রায় বলেন, প্রদীব আমার বিরুদ্ধে যে অভিযোগ করেছে তা সম্পূর্ণ মিথ্যা। তিনি আমার কাছে বেশ কিছু গরু দাবি করে গরুগুলি না পাওয়াই সে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে।


এ বিষয়ে জানতে চাইলে বগুড়া জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আনিসুর রহমান বলেন, নন্দীগ্রামের প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ পেয়েছি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও খবর





6aad3319a9398-180926064825.webp
হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

২৩ ঘন্টা ৪৩ মিনিট আগে