ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

বাগআঁচড়ায় পুলিশের অভিযানে ফেনসিডিল সহ ২ মাদক ব্যবসায়ী আটক

বাগআঁচড়ায় পুলিশের অভিযানে ফেনসিডিল সহ ২ মাদক ব্যবসায়ী আটক যশোরের শার্শার পল্লীতে অভিযান চালিয়ে ২৫ বোতল ফেনসিডিল সহ ইয়াকুব হোসেন(৩৫) ও সুজন মোড়ল(২৫) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার(৬ জানুয়ারি)রাত ১১ টার সময় উপজেলার রাড়িপুকুর ময়নার বটতলা থেকে তাদেরকে আটক করে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রর পুলিশ। আটক ইয়াকুব হোসেন শার্শার বাগআঁচড়া ইউনিয়নের মহিষাকুড়া গ্রামের আমির আলীর ছেলে ও সুজন একই গ্রামের রহমতুল্লাহর ছেলে। পুলিশ জানায়,মাদক পাচারের গোপন খবরে,বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রর এসআই আব্দুস সবুর ও এএসআই আবু সাঈদ সঙ্গীয় ফোর্স নিয়ে রাতে উপজেলার কায়বা বাগআঁচড়া সড়কের রাড়িপুকুর ময়নার বটতলায় অভিযান চালিয়ে ইয়াকুব ও সুজনকে আটক করে।পরে তাদের হেফাজতে থাকা বাজার করা দুটি প্যাকেট থেকে(১৫+১০)= ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে।যার সিজার মুল্য ৭৫ হাজার টাকা। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম জানান,আটক আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
আরও খবর