রোটার‍্যাক্ট ক্লাব অব রাজশাহী ইউনিভার্সিটির নেতৃত্বে ওয়াসিফ-তামিম ‎সুন্দরবনের তলদেশে সুপেয় পানির বিশাল ভাণ্ডার: উপকূলীয় সংকটে নতুন আশার সঞ্চার জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী গোয়ালন্দে অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল ও ৫৮টি চায়না দুয়ারী জব্দ, জেলে আটক রাজবাড়ীতে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় বৃদ্ধ গ্রেপ্তার দৌলতদিয়ায় বাংলাদেশ নৌ-পরিবহন শ্রমিক ফেডারেশনের অফিস উদ্বোধন, আলোচনা সভা ও দোয়া মাহফিল নাসিরনগরে প্রান্তিক পেশাজীবীদের মাঝে অনুদান বিতরণ দেশের ৫ বিভাগে ৬ মাসের মধ্যে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নাগেশ্বরীতে বৃদ্ধাকে টিনেরঘড় নির্মাণ করে দিল মানবতার ডাক সামাজিক ফাউন্ডেশন রায়পুরে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা ২০২৬ শুরু বেসামরিক জনগণের সুরক্ষা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে ডিএমপি বিশ্ববাজারে তেলের দাম আরও কমলো চৌদ্দগ্রাম চট্টগ্রাম মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহত সোনাইমুড়িতে ইয়াবা সহ আটক ২ গোয়ালন্দে মিলের বাউন্ডারি করতে অসহায় ৪টি পরিবারের বসতবাড়ি উচ্ছেদের চেষ্টা সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত সাড়ে ১২ হাজার কোটি টাকা চিলমারীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আহত ২জন, প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত। জাবিপ্রবির নতুন উপাচার্যের সঙ্গে সাংবাদিক সমিতির মতবিনিময় জাতীয় চা দিবসে উৎপাদনে শ্রেষ্ঠ কমলগঞ্জের শ্রীগোবিন্দপুর চা বাগান, শনিবার শ্রীমঙ্গলে ষষ্ঠ জাতীয় চা দিবসে পুরস্কার পাচ্ছেন মহসিন মিয়া মধু

বানারীপাড়ায় তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষ কর্মশালা অনুষ্ঠিত

বরিশালের বানারীপাড়ায় তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষ কর্মশালায়"এসো দেশ বদলাই পৃথিবী বদলাই" এই প্রতিপাদ্যকে সামনে রেখে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন হয়েছে।বানারীপাড়া পৌরসভার হল রুমে অনুষ্ঠিত কর্মশালার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: বায়েজিদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন বানারীপাড়া থানা ইনচার্জ মোহাম্মদ মোস্তফা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডাক্তার অনিক নিলয়, উপজেলা এল.জি.ই.ডি প্রকৌশলী মো: আশিকুর রহমান, পৌর প্রকৌশলী মো: মহসিন রেজা, পৌর নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: রফিকুল ইসলাম সরদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: রফিকুল ইসলাম তালুকদার, পৌর উপ-সহকারী প্রকৌশলী আফিফা ইয়াসমিন, বানারীপাড়া প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিক সাইদুল ইসলাম, জাকির হোসেন, সাংবাদিক মাইদুল ইসলাম শফিক, ডাঃ তাওহীদুল ইসলাম, সাব্বির হোসেনসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীগণ। এসময় উপস্থিত শিক্ষার্থীর মধ্যে থেকে প্রতি দলে ৬ জন শিক্ষার্থী নিয়ে ছয়টি দল গঠন করে "তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ " শীর্ষক ৩০ মিনিটের প্রতিযোগিতামূলক প্রতিবেদন লেখার পর্ব অনুষ্ঠিত হয়। লিখিত প্রতিবেদনটি পরবর্তীতে ৪ মিনিট উপস্থাপনার মাধ্যমে উপস্থিত সবাইকে ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দেয় শিক্ষার্থীরা। সুন্দর বাংলাদেশ গড়তে তরুণদের করনীয় কি, কর্মকর্তাদের বিভিন্ন প্রশ্নের সময়োপযোগী উত্তর ও ভাবনা প্রকাশ করে টিমের দলনেতা সহ অন্যান্য শিক্ষার্থীরা। প্রতিযোগিতামূলক পর্বে প্রতিটি দলই সুন্দর ভাবে তাদের নির্দিষ্ট বিষয়টি তুলে ধরে এবং সকলের সামনে ফুটিয়ে তোলে। ছয়টি দলের মধ্য থেকে বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের জেনারেল এবং ভোকেশনাল শাখার নবম ও দশম শ্রেণীর দলটি প্রথম স্থান অধিকার করে। দলনেতা ফারিয়া আলমমের নিখুঁত উপস্থাপনায় সহযোগিতা করে মেহতাহুল জান্নাত ইফতি, ভোকেশনাল শাখার তন্বি খানম, তানজিলা সরদার, জেনারেল শাখার তানহা জুবায়রা, ঐশী সাবরিন । তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠিতব্য কর্মশালায় বক্তারা তারুণ্যের উৎসব ২০২৫ সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনা মুলক তথ্য তুলে ধরেন।
Tag
আরও খবর