শিক্ষা-স্বাস্থ্য ও জ্বালানি খাতকে স্বয়ংসম্পূর্ণ ও স্বনির্ভর করার পরিকল্পনা নেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী নিয়ামতপুরে এক কেজি গাঁজাসহ ৬০ বছরের ব্যক্তি গ্রেপ্তার আগামী প্রজন্মের জন্য নিরাপদ বাংলাদেশ রেখে যেতে হবে: তারেক রহমান এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায় ভ্রমণ যখন হয়ে ওঠে সহায়তার হাত, ট্যুরিস্ট ক্লাব সাস্ট এর ব্যতিক্রমী প্রয়াস সেনবাগে ‘মা মঞ্জিল’ নিয়ে চাঞ্চল্য, মালিকের ছত্রছায়ায় কয়েক বছর ধরে চলছে দেহ ব্যবসা শ্রীমঙ্গলে বিএনপির দুর্দিনের নিবেদিতপ্রাণ কর্মীর পাশে দাঁড়ালেন বিএনপি নেতা তাজ উদ্দিন তাজু লোহাগড়ায় করফা মধুমতি যুবসংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন দিঘলিয়া ইউনিয়ন একাদশ ক্ষেতলালে ইসলামী পাঠাগারের যাত্রা শুরু লালপুরে খালে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু লালপুরে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উলপক্ষে ঈশ্বরগঞ্জে বিএনপির আনন্দ মিছিল লাখাইয়ে পুলিশের অভিযানে ৫৩৩পিচ ইয়াবা এবং নগদ অর্থ সহ গ্রেপ্তার- ০২। বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে : বানিয়াচংয়ে হুইপ জি কে গউছ ‎ ‎রামপালে সংসার চালাতে মাথার চুল বিক্রি করলেন রেহেনা বেগম লালপুরে স্বামী-স্ত্রীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আড়াই কেজি গাঁজা উদ্ধার তা’মীরুল মিল্লাতে ফকীহ ইব্রাহিম খলিলের ‘নাসিহা’ কিতাবের মোড়ক উন্মোচন নোয়াখালীতে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, গুলিবিদ্ধ ২: পাওনা টাকা নিয়ে বিরোধ, গোয়ালন্দে যুবলীগ নেতা খুন; দুই ঘণ্টায় গ্রেপ্তার অভিযুক্ত সরকারের নির্দেশনায় সমৃদ্ধভাবে আমরা বাংলাদেশ গড়তে চাই,পানি সম্পদ প্রতিমন্ত্রী, ফরহাদ হোসেন আজাদ

নিয়ামতপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত

নিয়ামতপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত 

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।  শনিবার (১১ জানুয়ারী) বেলা ১১ টায় নিয়ামতপুর উপজেলা সদরের পালকী সিনেমা হলের পাশ্বে বিএনপি'র কার্যালয়ে দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।
নিয়ামতপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইসাহাক আলী সরকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ-১ আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ও নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, নিয়ামতপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল্লাহ সোনার, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবির বাচ্চু, রসুলপুর বিএনপির সাবেক চেয়ারম্যান সাজ্জাদ আলী টিটু, নিয়ামতপুর উপজেলা কৃষকদলের সাবেক আহবায়ক আব্দুল মতিন সোনার, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জি এম কাউসার ইসলাম রতন, পাড়ইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান জামাল, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য সামাদ সোনার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক গোলাম মোর্শেদ, পাড়ইল ইউনিয়ন বিএনপির  সাবেক সাধারণ সম্পাদক আরিফ কাউসার সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি মোস্তাফিজুর রহমান বলেন, আমরা দোয়া করি আমাদের নেত্রী খুব দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন লন্ডনের উদ্দেশ্যে বিমানবন্দরের দিকে রওনা হয়েছেন তখন রাস্তার দু'ধারে যত নেতাকর্মী তাকে স্বাগত জানিয়েছেন তা দেখে নেত্রী অর্ধেক সুস্থ হয়ে গেছেন। আমরা আশাবাদী চিকিৎসা শেষে তিনি দ্রুত আমাদের মাঝে ফিরে আসবেন। তিনি আরও বলেন, দেশনায়ক তারেক রহমানের নির্দেশে দলকে গতিশীল রাখতে কাজ করতে হবে। জমি দখল, চাঁদাবাজি করবেন না। দলের ক্ষতি হয়, এমন কাজ থেকে আপনারা বিরত থাকবেন। দলের হয়ে কাজ করবেন।
পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
Tag
আরও খবর