রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু

চিলাহাটিতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

দেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটিতে কৃষক সমাবেশ করেছে জাতীয়তাবাদী কৃষক দল। শনিবার (১১ই জানুয়ারী) সন্ধ্যায় উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটিতে ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষক দলের আয়োজনে অনুষ্ঠিত কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নীলফামারী জেলা জাতীয়তাবাদী কৃষক দলের আহ্বায়ক মগনী মুহাম্মদ মাসুদুল আলম দুলাল। ভোগডাবুড়ী ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি মোঃ হাফিজুর রহমান হাফিজের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন- ডোমার উপজেলা বিএনপির সভাপতি ও ১নং ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রেয়াজুল ইসলাম কালু, উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি মোঃ আফজালুর রহমান চৌধুরী হিরো, সাধারণ সম্পাদক এএসএম গোলাপ হোসেন প্রমুখ সহ স্থানীয় বিএনপি, জাতীয়তাবাদী কৃষক দল ও অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা। সমাবেশে কৃষকদের নিয়ে বিএনপির রাষ্ট্রপরিচালনায় আগামীর ভাবনা, কৃষকের অধিকার আদায় সহ সমসাময়িক রাজনীতি ও সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধিকল্পে সংগঠনের নেতা-কর্মী ও সাধারণ কৃষকদের উদ্দেশ্যে আলোচনা করেন বক্তারা।
Tag
আরও খবর