অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

নন্দীগ্রামে উপজেলা পরিষদের সামনে স্টেশনারী দোকানে চুরি

বগুড়ার নন্দীগ্রামে উপজেলা পরিষদের সামনে মেসার্স প্রগতি প্রসাধনী এন্ড স্টেশনারী দোকানের টিনের চাল কেটে চুরির ঘটনা ঘটেছে। ১১জানুয়ারি শনিবার রাতের যেকোন এসময়ে এ চুরির ঘটনাটি ঘটে। চুরির ঘটনায় রবিবার সকালে ওই দোকান মালিক নন্দীগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ করেন।মেসার্স প্রগতি প্রসাধনী এন্ড স্টেশনারী দোকানের মালিক বিজয় কুমার সরকার বলেন, শনিবার (১১ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে দোকান বন্ধ করে বাসায় চলে যাই। পরদিন অর্থাৎ রবিবার (১২ জানুয়ারি) সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে দোকানের শাটারের তালা খুলে ভিতরে প্রবেশ করে দেখি দোকানের মালামাল এলোমেলো হয়ে আছে। পরে উপর দিকে তাকিয়ে দেখি টিনের চালেড় (ছাউনি) কাটা। তিনি আরো বলেন, গভীর রাতে কেবা কাহারা আমার দোকানের টিনের চাল কেটে ভিতরে প্রবেশ করে ৬০ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকার সিগারেট ও কিছু নগদ টাকা চুরি করে নিয়ে গেছে। এর আগেও একই কায়দায় আমার দোকানে চুরির ঘটনা ঘটেছিলো। আমি দোকান চুরির ঘটনা থানায় লিখিত অভিযোগ দিয়েছি।

এবিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম বলেন, দোকান চুরির ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। চুরি হয়ে যাওয়া মালামাল উদ্ধার করার চেষ্টা চলছে।

 

আরও খবর