ডা. তাহের সিঙ্গাপুর থেকে দেশে ফিরলেন, জামায়াত নেতাদের সৌজন্য সাক্ষাৎ শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ, শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন জারুকে প্রাথমিক সদস্যসহ দল থেকে বহিষ্কার ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার সচেতনতায় কুইজ ধামরাই থেকে হারিয়ে যাচ্ছে দেশীয় মাছ, দূষণ ও জলাশয় সংকটে হুমকিতে জীববৈচিত্র্য ধামরাইয়ে পুকুরে মিলল গৃহবধূর মরদেহ, এলাকায় চাঞ্চল্য যশোরে ডিবির অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ দুইজন আটক, প্রাইভেটকার জব্দ শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার সচেতনতায় কুইজ কটিয়াদীতে মুমুর্দিয়া ইউনিয়নের বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের আবেদন ফরম জমা আশাশুনিতে সিভিল সোসাইটি অর্গানাইজেশনের অর্ধ-বার্ষিক সভা ইসলামপুরের সাজাপ্রাপ্ত বাবা-ছেলে গ্রেপ্তার পত্নীতলায় দিনব্যাপী ফ্রী হেলথ ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার জাতীয় যুব দিবসে যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জন দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য: স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছায় দারুল ইসলাম মাদ্রাসায় সবক প্রদান ও পুরস্কার বিতরণ ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার নৃশংস হত্যাকাণ্ডে দোষীদের বিচারের দাবিতে বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল বাঘায় দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় চাঞ্চল্যকর জাকারিয়া হত্যা মামলায় গ্রেপ্তার হুজাইফা গোয়ালন্দে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৩ টি ঘর, গরু ও ৬০ মণ ধান

সুখী সমৃদ্ধ দেশ গড়ার লক্ষ্যে তারেক রহমান কাজ করে যাবেন- মামুনুর রশীদ মামুন


সুখী সমৃদ্ধ দেশ গড়ার লক্ষ্যে দেশ নায়ক তারেক রহমান দেশ জাতীর কল্যানে কাজ করার আহবান জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মামুনুর রশীদ মামুন। চাটখিল পৌরসভায় উন্মুক্ত আলোচনা ও শীত বস্ত্র বিতরণে এমন মন্তব্য করেন।

নোয়াখালী জেলার চাটখিল উপজেলার তারেক রহমানের  পক্ষে পৌরসভার ১ ও ২ নং ওয়ার্ড বিএনপি ও অংগসংগঠনের উদ্যোগে ১৩ জানুয়ারি (সোমবার) বিকালে পৌরসভার পূর্ব ফতেহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে উন্মুক্ত আলোচনা সভা ও তারেক রহমানের পক্ষে শীতবস্ত্র বিতরণ করা হয়।

ছাত্রদল নেতা আজাদ ফলোয়ান ও অশ্রু বিন্দু পাটোয়ারীর যৌথ সঞ্চালনায়, পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক কাউন্সিলর নুরনবীর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক ছাত্রদল সভাপতি মামুনুর রশীদ মামুন।

বিশেষ অতিথি ছিলেন চাটখিল উপজেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা সেলিম, প্রধান বক্তা ছিলেন চাটখিল উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ওমর ফারুক, সাবেক ছাত্রদল আহবায়ক বেলায়েত হোসেন শামীম, সাবেক ছাত্রদল সভাপতি বেলায়েত হোসেন দিপু,
চাটখিল উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এস আর শাকিল, পৌরসভা বিএনপির সদস্য বেলাল হোসেন প্রমূখ।

প্রধান অতিথি মামুনুর রশীদ মামুন তার বক্তব্য বলেন, আগামীতে বিএনপি রাষ্ট্র পরিচালনায় আসলে দেশ ও জাতীর কল্যানে কাজ করেবেন, সার্বজনীন চিকিৎসা সেবা সহ নাগরিক সুবিধা পৌঁছে দেওয়ার কথা জানান।

আরও খবর