পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

আওয়ামী লীগের যে পরিণতি হয়েছে, তাদেরও একই পরিণতি হবে: নারায়ণগঞ্জে হাসনাত

আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ১১ টার দিকে নারায়ণগঞ্জের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহিদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে কেন্দ্র ঘোষিত গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে লিফলেট বিতরণ, গণসংযোগ ও পথসভায় বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। এসময় হাসনাত বলেন, আওয়ামী লীগ ছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক হবে না যাঁরা বলেন, তাঁরা আওয়ামী লীগের ফ্যাসিবাদের ইন্ধনে ছিলেন। পরবর্তীতে যারাই ক্ষমতায় আসবে তারা তরুণ প্রজন্মের ভাষা বুঝতে ব্যর্থ হলে আওয়ামী লীগের যে পরিণতি হয়েছে, তাদেরও একই পরিণতি হবে। হাসনাত আরও বলেন, আওয়ামী লীগের রাজনীতি পুনর্বাসিত হবে কি না, তা এখন প্রাসঙ্গিক আলাপ নয় বরং আওয়ামী লীগের ওয়ার্ড থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত প্রত্যেকটি নেতা–কর্মীকে বিচারের আওতায় আনতে হবে। তাদের বিচার না হওয়ার পর্যন্ত যারা তাদের পুনর্বাসিত হওয়ার কথা বলবে, যারা বলতে চাইবে নির্বাচন অংশগ্রহণমূলক হবে না, আমরা ধরে নেব তারা গত ১৬ বছর ধরে আওয়ামী লীগ দেশে যে জাহিলিয়াতের রাজনীতি কায়েম করেছে সেখানে তাদেরও ইন্ধন ছিল। আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা তা ৫ আগস্ট চূড়ান্ত হয়ে গেছে জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক বলেন, একদিকে জুলাই–আগস্টের বিপ্লবীরা বিপ্লবের লিখিত দালিলিক স্বীকৃতির জন্য অপেক্ষা করছে, অন্যদিকে রাষ্ট্রতন্ত্র ফ্যাসিবাদকে পুনর্বাসিত করার জন্য বিভিন্নভাবে প্রস্তুতি নিচ্ছে। কিন্তু আওয়ামী লীগ রাজনীতিতে পুনর্বাসিত হবে কিনা সেই সিদ্ধান্ত এখন নতুন করে নেওয়ার কিছুই নেই। কর্মসূচিতে হাসনাত আবদুল্লাহ জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশে দ্রুত অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানান। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্থা শারমিন। শহিদ মিনারে পথসভা শেষে নারায়ণগঞ্জে নতুন করে বেড়ে ওঠা সন্ত্রাসী ও চাদাবাজির বিষয়ে হাসনাতকে প্রশ্ন করা হলে তিনি বলেন 'আইন শৃঙ্খলা বাহিনী এ ব্যাপারে কঠোর ভূমিকা পালন করবে। যদি তারা ব্যর্থ হয় তাহলে আমরা আবারও চাদাবাজ ও সন্ত্রাসদেরকে পতিত স্বৈরাচারের মতোই বিতাড়িত করব'। এ ছাড়া দুই সংগঠনের স্থানীয় নেতারা পথসভা ও গণসংযোগে অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির জাতীয় ও স্হানীয় নেতৃবৃন্দ। শহিদ মিনারে পথসভা শেষ করে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে দাবীতে লিফলেট বিতরণ করেন হাসনাত আব্দুল্লাহ। এরপর গনসংযোগ করতে যাত্রা করেন নবীগঞ্জ ঘাট হয়ে সিদ্ধিরগঞ্জ ও চিটাগাংরোডের উদ্দেশ্যে। জানা যায় চিটাগাংরোড থেকে পরে সোনারগাঁও উপজেলার কাঁচপুরে পথসভায় বক্তব্য রাখবেন ও গনসংযোগ করবেন হাসনাত আবদুল্লাহ।
আরও খবর