আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

গত ১৭ বছরের অন্যায় অত্যাচারের বিচার এই মাটিতেই হবে ---শরীফ উদ্দিন

“এই মাটিতে গত ১৭ বছর, ২ বছর মঈনুদ্দিন- ফকরুদ্দিন সরকার এবং ১৫ বছর ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকার যে অন্যায় অত্যাচার করে গেছে তার বিচার আমাদের এই মাটিতেই করতে হবে। আমরাই করবো।” মঙ্গলবার রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রেমতলী ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত মাটিকাটা ইউনিয়ন বিএনপির কর্মি সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অনুষ্ঠিত প্রধান অতিথির বক্তব্যে এ কথা গুলো বললেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার সামরিক সচিব মেজর জেনারেল (অবঃ) শরীফ উদ্দিন।
মাটিকাটা ইউনিয়ন বিএনপি সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ কর্মি সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়। কর্মি সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মাটিকাটা ইউনিয়ন বিএনপির সভাপতি এহসানুল কবির টুকু।
কর্মিসমাবেশে বিএনপির ৩১ দফা তুলে ধরে প্রধান অতিথি শরীফ উদ্দিন তার বক্তবে বলেন, বিএনপির ৩১ দফায় সংস্কার তুলে ধরা হয়েছে। সংস্কার করেন কিন্তু সংস্কারের নামে কালক্ষেপন করবেন না। দ্রুত জাতীয় সংসদ নির্বাচন দিন।
বক্তব্য শেষে মেজর জেনারেল (অবঃ) শরীফ উদ্দিন বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রত রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে সকলের কাছে দোয়া চেয়ে বলেন, লন্ডনে চিকিৎসা নিচ্ছেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া। তিনি যেন চিকিৎসা শেষে দ্রুত সুস্থ হয়ে দেশে ফিরে আমাদের নেতৃত্ব দেন।
মাটিকাটা ইউনিয়ন বিএনপির সহ সাধারন সম্পাদক সাদিউজ্জামান রুবেল, দপ্তর সম্পাদক সেলিম সানোয়ার পলাশ ও উপজেলা ছাত্রদলের সাবেক সহ- সভাপতি আল হেলাল শাওন এর সঞ্চলনায় সমাবেশে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গোদাগাড়ী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আব্দুল মালেক, সাবেক যুগ্ম আহবাদক ও রাজশাহী জেলা বিএনপির সদস্য সদর উদ্দিন, গোদাগাড়ী পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও সাবেক মেয়র আনোয়ারুল ইসলাম, গোদাগাড়ী পৌর বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া রুলু, রাজশাহী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান, কাকনহাট পৌর বিএনপির সাধারন সম্পাদক হাবিবুর রহমান হাবিব, মুন্ডমালা পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক ফিরোজ কবির, গোদাগাড়ী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক  মাহবুবুল ইসলাম মাহবুব, আজি মুসশান উজ্জ্বল, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদ আহম্মদ আলী, সাবেক সাধারন সম্পাদক ও সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা, সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান গোলাম মোর্ত্তজা, সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়ালি আহাদ, উপজেলা মুক্তিযোদ্ধা দলের আহবায়ক তোজাম্মেল হক, ইউনিয়ন বিএনপির সহসভাপতি কামারুল মাষ্টার, গোদাগাড়ী উপজেলা যুবদলের আহবায়ক মাসুদ রানা,গোদাগাড়ী পৌর যুবদলের আহবায়ক মাহবুবুর রহমান বিপ্লব, গোদাগাড়ী উপজেলা ছাত্র দলের আহবায়ক বেদার উদ্দিন বিদ্যুৎ, মাটিকাটা ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারন সম্পাদকসহ বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠন নেতা কর্মি।
কর্মি সমাবেশ শেষে সন্ধ্যা থেকে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠান গম্ভীরা পরিবেশন করেন শিল্পী শ্যামলের দল এবং গান পরিবেশন করেন শুরকার, গীতিকার ইথেন বাবু ও শিল্পী মৌসুমী। রাত্রী সাড়ে ১১ টার সময় সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হয়।

Tag
আরও খবর