বিশেষ চাহিদাসম্পন্ন চার শিক্ষার্থী পেল শিক্ষা জীবন বদলে দেওয়ার হুইল চেয়ার ঝিনাইগাতীর কাংশা ইউনিয়ন পরিষদের পুরাতন স্থানে নতুন ভবন নির্মাণের দাবিতে আয়নাপুরে মানববন্ধন অনুষ্ঠিত স্বামীর সঙ্গে অভিমান, গোয়ালন্দে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝড়ের শঙ্কা সমঝোতা স্মারকে সই করলেন ট্রাম্প-পেজেশকিয়ান বুটেক্সে চতুর্থ আন্তর্জাতিক টেক্সটাইল সম্মেলন ২০ জুন পানি নিষ্কাশনের জন্য কাটা বাঁধই এখন দুর্ভোগের কারণ, পানিবন্দী ৩ হাজার পরিবার ‎সুন্দরবনে মাছ শিকারের সময় কুমিরের আক্রমণে নারী জেলের মর্মান্তিক মৃত্যু শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সীমান্তে বাংলাদেশি হত্যা মানবাধিকারের লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ঠিকাদার আওয়ামী লীগ নেতা : রাস্তা নির্মাণে নিম্নমানের কাজ করছেন যুবদল নেতা বারইয়ারহাট উম্মাহাতুল মু'মিনিন (রাঃ) মহিলা মাদরাসার হিফজ সমাপনী ও সংবর্ধনা বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী স্কুলে ঢুকে প্রেম নিবেদন অতপর থানায় তিন কিশোর,বহিষ্কার দুই ছাত্রী জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন নির্ভর করছে মায়ানমারের সদিচ্ছার ওপর: পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা ঝিনাইগাতীতে আদিবাসী নারীদের অধিকার ও নেতৃত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎দেশীয় প্রযুক্তিতে কোস্টগার্ডের সক্ষমতা বৃদ্ধি: ডকইয়ার্ডে ৫টি রিভারাইন পেট্রোল ভেসেলের নির্মাণকাজ শুরু

বাঘা পৌর নির্বাচন : জামায়াত নেতার মনোনয়ন জমা

রাজশাহীর বাঘা পৌরসভা নির্বাচনে মেয়র পদে পৌর জামায়াতের আমির ও মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজের অধ্যাপক সাইফুল ইসলাম মনোনয়নপত্র জমা দিয়েছেন। বুধবার (৩০ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাচন অফিসে স্বতন্ত্র প্রার্থী হিসাবে তিনি এই মনোনয়নপত্র জমা দেন।

জানা গেছে, গত ২০১৭ সালের ২৮ ডিসেম্বর বাঘা পৌর নির্বাচনের পৌর জামায়াতের আমির অধ্যাপক সাইফুল ইসলাম মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মাইকিং-শোডাউনসহ ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়ে ছিলেন। পরে যাচাই বাছাইয়ে প্রার্থীতা বাতিল হয়ে যায়। তিনি এবারের নির্বাচনে আট-ঘাট বেঁধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে পাড়া-মহল্লায় প্রচার প্রচারণা চালাচ্ছেন। বুধবার দুপুরে নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে উপজেলা নির্বাচন অফিসে মনোনয়ন পত্র জমা দেন। পরে সেখান থেকে শোডাউন করে বাঘা শাহী মসজিদ এলাকায় পথসভা করেন। পথসভায় বক্তব্য দেন বাঘা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের আমির মাওলানা জিন্নাত আলী।

বিষয়ে অধ্যাপক সাইফুল ইসলাম বলেন, বাঘা পৌরসভায় বিভিন্ন সময় আওয়ামী লীগ এবং বিএনপি থেকে মেয়র নির্বাচিত হয়েছে। তারা এলাকায় উন্নয়নের চেয়ে জনগণের মাথায় করের বোঝা বেশি চাপিয়েছেন। এতে সাধারণ মানুষ ক্ষুব্ধ। তাঁরা নতুন মুখ দেখতে চাই। আমি সেই লক্ষ্যে স্বতন্ত্র প্রার্থী হিসাবে ভোটে অংশ গ্রহণ করছি।

উপজেলা নির্বাচন অফিসার মুজিবুল আলম জানান, আগামী ২৯ ডিসেম্বর ভোট গ্রহণ। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১ ডিসেম্বর, যাচাই-বাছাই ৩ ডিসেম্বর, প্রার্থীতা প্রত্যাহার ১০ ডিসেম্বর। সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করা হবে। মোট ভোটার সংখ্যা ৩১ হাজার ৬৩৬। এরমধ্যে পুরুষ ভোটার ১৫ হাজার ৮০০ ও নারী ভোটার ১৫ হাজার ৮৩৬।




Tag
আরও খবর