কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

বরিশালে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১

বরিশালের বাকেরগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুর্ঘটনাকবলিত ট্রাকটির চালক মাহাবুব হোসেন (৪৫) মারা গেছেন। শুক্রবার (১৭ জানুয়ারি) ভোর রাত ৪টার দিকে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় অন্তত ৭ জন আহতের খবর পাওয়া গেছে। আহতদের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে পটুয়াখালীর দিকে যাচ্ছিল একটি যাত্রীবাহী বাস। অন্যদিকে পটুয়াখালী থেকে ঢাকার দিকে যাচ্ছিল দুর্ঘটনাকবলিত ট্রাকটি।এসময় ট্রাকটি বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। মুহূর্তেই সড়ক থেকে ছিটকে পাশের খাদে পড়ে যায় ট্রাকটি। দুর্ঘটনায় বাসটি দুমড়ে-মুচড়ে গেছে। ঘটনাস্থল থেকে ৮ জনকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল হাসপাতালে পাঠানো হলে তাদের মধ্যে থেকে ট্রাক চালক মাহবুব হোসেনকে ‍মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা।বাকেরগঞ্জ থানা ওসি মো. শফিকুল ইসলাম বলেন, এ দুর্ঘটনায় ১ জন নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশের টিম কাজ করছে। বিস্তারিত পরে জানানো সম্ভব হবে।"
আরও খবর







6b0053be77432-201126080550.webp
আইসিসির শাস্তি পেলো হৃদয়

৯ ঘন্টা ৫৭ মিনিট আগে