শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সীমান্তে বাংলাদেশি হত্যা মানবাধিকারের লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ঠিকাদার আওয়ামী লীগ নেতা : রাস্তা নির্মাণে নিম্নমানের কাজ করছেন যুবদল নেতা বারইয়ারহাট উম্মাহাতুল মু'মিনিন (রাঃ) মহিলা মাদরাসার হিফজ সমাপনী ও সংবর্ধনা বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী স্কুলে ঢুকে প্রেম নিবেদন অতপর থানায় তিন কিশোর,বহিষ্কার দুই ছাত্রী জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন নির্ভর করছে মায়ানমারের সদিচ্ছার ওপর: পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা ঝিনাইগাতীতে আদিবাসী নারীদের অধিকার ও নেতৃত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎দেশীয় প্রযুক্তিতে কোস্টগার্ডের সক্ষমতা বৃদ্ধি: ডকইয়ার্ডে ৫টি রিভারাইন পেট্রোল ভেসেলের নির্মাণকাজ শুরু কচুয়ার কড়ইয়া ইউপি'র পশ্চিম আকানিয়া ১০৬ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী মাদ্রাসাটি ঝুকিপূর্ণ! দেখার কেউ নেই? জয়পুরহাটে পৃথক পৃথক দুটি ধর্ষণ চেষ্টার অভিযোগে ২জন কারাগারে সাতক্ষীরার পাটকেলঘাটায় মৎস্যচাষী প্রশিক্ষণ ও কারিগরি দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শ্লীলতাহানির অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত ও তদন্ত কমিটি গঠন জয়পুরহাটে মাদক মুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থীদের কর্মশালা রামগড়ে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন, তৃতীয় ধাপে কার্ড পেলেন ৪৫৬ নারী ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই মাঠে জলাবদ্ধতা আদমদীঘিতে ১২কেজি গাঁজা ও মোটরসাইকেল ফেলে পালাল মাদক কারবাকি

আগুনে পুড়লো সততা দইঘরের ৫০০ বাটি দই, ১১০ কেজি মিষ্টি

বগুড়ার সারিয়াকান্দিতে সততা দইঘরের কারখানায় শেষরাতে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুনে কারখানার একটি ঘরের আসবাবপত্র মালামালসহ সবকিছু পুড়ে গেছে। স্হানীয় ফায়ার সার্ভিসের তত্ত্বাবধানে আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। সততা দইঘেরর সত্ত্বাধিকারী ও ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, শুক্রবার ভোর ৪ টার দিকে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের ছাগলধরা গ্রামে অবস্থিত সততা দইঘরের কারখানার একটি ঘরে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুনে ঘরে রক্ষিত কয়েক মণ চিনি, ঘরের চালা, বেড়াসহ বেশকিছু আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় ৫০০ বাটির বেশি দই এবং ১১০ কেজির বেশি মিষ্টি নষ্ট হয়েছে। এ বিষয়ে সারিয়াকান্দি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। সততা দইঘরের সত্ত্বাধিকারী শহিদুল ইসলাম মজনু বলেন, কারখানার কারিগরদের মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি একটি ঘরের সবকিছু পুড়ে গেছে। এতে আমার ৬ থেকে ৭ লক্ষাধিক টাকার বেশি ক্ষতি হয়েছে। এ ঘটনায় আমি একেবারেই নিঃস্ব হতে চলেছি। সারিয়াকান্দি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সুজন মিয়া বলেন, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। ততক্ষণে সততা দইঘরের টিনসেড ঘরের বেশকিছু আসবাবপত্র এবং মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।
Tag
আরও খবর