ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

চৌদ্দগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শিবির নেতার মৃত্যু

চৌদ্দগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শিবির নেতার মৃত্যু


 কুমিল্লা চৌদ্দগ্রামে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাফেজ ইখতিয়ার উদ্দিন (২০) নামে এক মাদ্রাসা ছাত্র মৃত্যুবরণ করেছেন।  শনিবার সকাল ৮:৪৫ মিনিটে কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সে উপজেলার বাতিসা ইউনিয়নের লুদিয়ারা গ্রামের মাষ্টার কামাল উদ্দিনের ছেলে। নিহত ইখতিয়ার উদ্দিন চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার ফাজিল প্রথম বর্ষের ছাত্র ছিলেন এবং তিনি দৈয়ারা নূরানী হাফেজি ইবতেদায়ি মাদ্রাসা থেকে কোরআনের হাফেজ হন। সে ইসলামী ছাত্রশিবির চৌদ্দগ্রাম পৌরসভা শাখার সাথী হিসেবে দায়িত্বরত ছিল। 

নিহতের বড় ভাই বোরহান মজুমদার বলেন, "আমার ভাই তিন-চার দিন ধরে ডেঙ্গু জ্বরে ভুগছিল। আজ সকালে তিনি আমাদের ছেড়ে আল্লাহর কাছে চলে গেলেন।" আজ বাদ আছর নিহতের গ্রামের বাড়ী লুদিয়ারায় জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। 

এদিকে ইখতিয়ার উদ্দিনের মৃত্যুর খবর শুনে গভীর শোক প্রকাশ করেছেন  ইসলামী ছাত্র শিবিরের কুমিল্লা দঃ জেলা সভাপতি মহিউদ্দিন রনি। তিনি বলেন, "ইখতিয়ার চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার ছাত্র শিবিরের অর্থ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।"

ইখতিয়ার উদ্দিনের মৃত্যুতে তার পরিবার, বন্ধু-বান্ধব এবং এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

আরও খবর