বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, বিজিবির দাবি ১ আদানির বন্ধ ইউনিট বিদ্যুৎ সরবরাহে ফিরছে আজই আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ আসন্ন ইউপি নির্বাচনে কুলিয়ারচরের সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ বাঘায় পদ্মার সীমান্ত থেকে বিএসএফ এর হাতে আটক ৫ জনকে ফিরে না পাওয়ায় হতাশায় পরিবার সম্পন্ন হলো পিএমই বিভাগ কর্তৃক আয়োজিত “শান্তর ক্যানভাস”-এর দুইটি পর্ব আদমদীঘিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ওসির জনসচেতনতামূলক প্রচারণা ‎ ‎বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে মধুপুরে জনতা অটোমেটিক রাইস মিলে দুর্ধর্ষ ডাকাতি, ৮/৯ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল, মুকুল প্যানেল বিজয়ী শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর

ফের শৈত্যপ্রবাহের আভাস, বাড়তে পারে কুয়াশা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 19-01-2025 03:56:02 am

দেশের অধিকাংশ জায়গায় শীতের তীব্রতা কমে এসেছে। কুয়াশার দাপট না থাকায় সূর্যের দেখাও মিলছে। তবে এমন অবস্থার পরিবর্তন হয়ে চলতি সপ্তাহেই আসতে পারে শৈত্যপ্রবাহ। বেশকিছু জায়গায় বাড়তে পারে কুয়াশার পরিমাণও। ফলে সারাদেশে শীতের অনুভূতি বাড়ার সম্ভাবনা রয়েছে।


রবিবার (১৯ জানুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান এ তথ্য জানান।


তিনি বলেন, চলতি সপ্তাহে অর্থাৎ ২০ জানুয়ারির পর থেকে উত্তরাঞ্চলে তাপমাত্রা কিছুটা কমতে পারে। এ সময় স্বল্পমেয়াদি একটি মৃদু শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে।


হাফিজুর রহমান বলেন, শৈত্যপ্রবাহের ফলে উত্তর-পশ্চিমাঞ্চলে শীতের অনুভূতি বাড়তে পারে। এ সময় সারাদেশেই কুয়াশার পরিমাণ বাড়বে। এছাড়া হিমেল বাতাসের কারণে শীতের অনুভূতি বর্তমান সময়ের তুলনায় কিছু তীব্র হতে পারে।


এদিকে বেসরকারি সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের (বিডব্লিউওটি) প্রধান আবহাওয়া গবেষক খালিদ হোসেন জানান, শীতে বাড়বে ১৯ জানুয়ারির পর, যা অব্যাহত থাকতে পারে ২৫ জানুয়ারি পর্যন্ত।


তিনি বলেন, মৃদু ধরনের এই শীত উত্তরাঞ্চল থেকে শুরু হবে। তবে বরিশাল ছাড়া দেশের অধিকাংশ জায়গাতেই এর প্রভাব পড়বে। উত্তরাঞ্চল এবং মধ্যাঞ্চলের জেলাগুলোয় শীত বেশি অনুভূত হতে পারে।

আরও খবর