লালপুরে ৩০ পরিবারের বাড়িঘর নদী গর্ভে পরিবেশ রক্ষায় লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগ: ফলজ গাছের চারা রোপণ কর্মসূচি ২০২৬ দৈনিক মজলুমের কণ্ঠের ৩২তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও দোয়া অনুষ্ঠান বরিশাল কাউনিয়ায় পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা-গাঁজা ও লাখো টাকাসহ আটক ৮ সংস্কারহীন সড়ক, দুর্ভোগে লোহাগাড়ার মানুষ আদমদীঘিতে বর্নাঢ্য আয়োজনে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন আদমদীঘিতে সড়কে ছিনতাই কালে একজন আটক সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক শার্শায় মিডিয়া অপপ্রচার রোধে প্রশাসন ও সুশীল সমাজের সমন্বয় সভা দিনাজপুরে শঙ্খধ্বনিতে মুখর ঢেপা নদী,নৌযাত্রায় কান্তজিউ বিগ্রহ হকৃবিতে প্রথমবারের মতো শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ চলতি মাসে ৩ লঘুচাপ, স্বল্পমেয়াদি বন্যার আভাস অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে হাসপাতালে দেখতে গেলেন রাষ্ট্রপতি দেওয়ানগঞ্জের ডাংধরায় ৮৮ বোতল ভারতীয় মদসহ আটক ১ বিপুল উৎসাহ-উদ্দীপনায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, নেতৃত্বে জয়নুল আবদিন ফারুক নন্দীগ্রামে নানা আয়োজনে বিএনপির ৪৮তম  প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বৃহত্তর নোয়াখালীর রেল সেবার উন্নয়নে রেল সচিব কে নোয়াখালীবাসীর পক্ষে স্মারকলিপি প্রদান মধুপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোগী সেজে সোনার চেইন চুরি, এক্সরে করে পেটে শনাক্ত বর্ণাঢ্য আয়োজনে দেওয়ানগঞ্জের সানন্দবাড়ীতে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বরিশালে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের বিক্ষোভ মানববন্ধন

বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ১৬০ জন পরিচ্ছন্নতাকর্মীকে ছাঁটাই করার প্রতিবাদ ও ১ নভেম্বর সরকার নির্ধারিত বেতন দেওয়ার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন শ্রমিকরা।রোববার (১৯ জানুয়ারি) বেলা ১১টার দিকে বরিশাল সিটি করপোরেশন শ্রমিক ইউনিয়ন হরিজনসহ ব্যানারে নগর ভবনের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।এ সময় বক্তব্য দেন- বরিশাল সিটি করপোরেশন শ্রমিক ইউনিয়নের সভাপতি হোসেন ঢালী ও সাধারণ সম্পাদক সেলিম জোমাদ্দার, পরিচ্ছন্নতাকর্মী সোহেল আকন, মিনু বেগম প্রমুখ।বক্তারা বলেন, কোনো ধরনের কারণ দর্শানো কিংবা কোনো ধরনের লিখিত নোটিশ না দিয়ে মৌখিক নির্দেশে গত ১ জানুয়ারি ১৬০ শ্রমিককে আকস্মিক ছাঁটাই করা হয়েছে, যা সম্পূর্ণ অন্যায় ও বেআইনি। একদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অন্যদিকে ষাটোর্ধ্ব শ্রমিকদের সামাজিক কোনো নিরাপত্তা না দিয়ে হঠাৎ চাকরি থেকে বাদ দেওয়ায় তাদের পরিবার-পরিজন অবর্ণনীয় দুর্দশা ও অপূরণীয় ক্ষতির শিকার হতে হচ্ছে। তাই মানবিক কারণে তাদের কাজে যোগদানে অনুমতি দেওয়া একান্ত প্রয়োজন। গত ৫ আগস্ট ছাত্র-শ্রমিক জনতার অভূতপূর্ব গণঅভ্যুত্থানের মূল কথা ছিল বৈষম্য দূর করা। সামাজিক সুরক্ষা না দিয়ে এবং শ্রমিকদের প্রাপ্য ক্ষতিপূরণসহ যাবতীয় পাওনাদি পরিশোধ না করে বিনা নোটিশে কাজ বন্ধ করে দেওয়া প্রচলিত শ্রম আইনের পরিপন্থি। তাই আমরা এ অন্যায় সিদ্ধান্ত মেনে নিতে পারি না। বক্তারা আরও বলেন, চাকরিতে বহাল করা এবং দ্রব্যমূল্যসহ দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় গত ১ নভেম্বর থেকে বর্ধিত বেতন দেওয়ার দাবিতে আমরা বিভিন্ন কর্মসূচি পালন করছি। তবে নগর ভবন কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে কোনো ভ্রূক্ষেপ করছে না। এ অবস্থায় কর্ম বিরতিতে যাওয়া ছাড়া কোনো উপায় নেই আমাদের।এদিকে এ কর্মসূচির সঙ্গে একাত্মাতা প্রকাশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিব অর্নব মুবিন, এস এম ওয়াহিদুর রহমান, সুমাইয়া জাহান সিফতসহ অন্য নেতারা। বক্তব্য শেষে তাদের একটি প্রতিনিধি দল ও শ্রমিক নেতাদের নিয়ে প্রধান নির্বাহী কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করেন এবং শ্রমিকদের দাবির বিষয়টি তুলে ধরেন।সেখান থেকে বের হয়ে বরিশাল সিটি করপোরেশন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সেলিম জোমাদ্দার বলেন, আমার চারটি দাবি হলো- ১ নভেম্বর ২০২৪ থেকে বর্ধিত বেতন কার্যকর এবং অফিসের মৌখিক আদেশে বাদ পড়া ষাটোর্ধ্ব ১৬০ জন শ্রমিককে মানবিক বিবেচনায় কাজে যোগদানের অনুমতি দেওয়া। মৃত ব্যক্তির পরিবারকে অনুদান দেওয়ার ব্যবস্থা এবং বিগত ১৫-২০ বছর যাবৎ যে-সব শ্রমিক সিটি করপোরেশনের বিভিন্ন শাখায় কর্মরত আছে তাদের যোগ্যতা অনুযায়ী শূন্য কোটায় স্থায়ী করা।তিনি আরও বলেন, প্রধান নির্বাহী কর্মকর্তা এ চারটি দাবির মধ্যে তিনটি তাৎক্ষণিক মেনে নেওয়ার ঘোষণা দিয়েছেন এবং ১৬০ শ্রমিকের কাজে বহালের বিষয়ে এক সপ্তাহের মধ্যে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। আর এ আশ্বাসের পরিপ্রেক্ষিতে আমরা কর্মবিরতিতে যাইনি।তবে এ বিষয়ে নগরভবন কর্তৃপক্ষ আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি।
আরও খবর