আটকের ৬ ঘণ্টা পর মুচলেকা নিয়ে সাবেক ইউপি মেম্বারকে ছেড়ে দিল এসআই পরিবেশ দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে ছাত্রশিবিরের বৃক্ষ রোপণ ও চারা বিতরণ ত্রিমুখী সংঘর্ষে আহত ৮ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে: প্রধানমন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ধোবারচর জাগরণী কিশোরী সংলাপ কেন্দ্রের র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ডোবারচর জুঁই মহিলা সমবায় সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী-শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে মামলা ‘তুরস্কের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ’ লাখাইয়ে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষ রোপন কর্মসূচী। গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্রসহ মিছিল-সমাবেশ নিষিদ্ধ রংপুরে এইচবিসি ডেভেলপমেন্ট সোসাইটির নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঝিনাইগাতীর দুপুরিয়ায় র‍্যালি ও বৃক্ষচারা বিতরণ শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নালিতাবাড়ীর রূপনারায়ণকুড়া ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কারিতাসের আয়োজনে ঝিনাইগাতীতে র‍্যালি, আলোচনা সভা ও নাটক প্রদর্শনী ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ‎বিষ, প্লাস্টিক ও শিল্পবর্জ্যের আগ্রাসনে অস্তিত্ব সংকটে সুন্দরবন: বিপন্ন জীববৈচিত্র্য শ্রীবরদীতে জুলুঙ্গা রজনীগন্ধা সংলাপ ফোরামে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন

গাংনীতে তৃণমুল আওয়ামী লীগের মতবিনিময় সভা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের বার্তা পৌঁছে দিতে মেহেরপুরের গাংনীর আড়পাড়া গ্রামে তৃণমূল আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) বিকেলে আড়পাড়া প্রাথমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক। সভাপতিত্ব করেন আড়পাড়া গ্রাম আওয়ামী লীগের সাবেক সভাপতি বদর উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন গাংনী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সাবেক ছাত্রনেতা শাহিদুজ্জামান সিপু। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাবেক ছাত্রনেতা আলাল উদ্দীন রিন্টু।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল অনিক, শ্রমিকলীগ নেতা মনিরুজ্জামান মনি, সাবেক ছাত্রনেতা তানভিরুল ইসলাম উজ্জল, জুবায়ের হোসেন উজ্জল, গাংনী বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ রফিক, গাংনী পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর হাফিজুল ইসলাম ও ৭নং ওয়ার্ড কাউন্সিলর মোতালেব হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এমএ খালেক বর্তমান সরকারের উন্নয়ন তুলে ধরে বলেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী আছে বলেই আজ দেশের এত উন্নয়ন। রাজধানী থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামাঞ্চলে দৃশ্যমান বঙ্গবন্ধু কন্যার সাহসী উন্নয়ন কর্মকান্ড। এ উন্নয়ন ধারা ধরে রাখতে আগামি নির্বাচনে নৌকা প্রতীক বিজয়ী করতে হবে। শেখ হাসিনার উন্নয়ন বার্তা সকল পর্যায়ের মানুষের মাঝে ছড়িয়ে দিতে নেতার্কীদের প্রতি আহবান জানান তিনি।

অনুষ্ঠানে ধানখোলা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীর উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর


deshchitro-6a22eee34bcc2-050626094435.webp
ত্রিমুখী সংঘর্ষে আহত ৮

১৯ ঘন্টা ১০ মিনিট আগে