কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

বরিশালে সড়ক দুর্ঘটনায় এক শিশুর মৃত্য

বরিশাল নগরীর বিএম কলেজ সংলগ্ন সড়কে মর্মান্তিক দুর্ঘটনায় জান্নাতুল মাওয়া নামে ১০ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে সরকারি ব্রজমোহন বিএম কলেজের শিক্ষার্থীরা। বুধবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে বেলা সাড়ে ৩টার দিকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা নিরাপদ সড়কসহ ৭টি দাবি জানান। নিহত জান্নাত পটুয়াখালী সদর উপজেলার বাসিন্দা মো. নিজামের মেয়ে। তারা বরিশাল নগরীর বিএম কলেজ রোড এলাকায় বেড়াতে এসেছিলেন।স্থানীয় সূত্রে জানা যায়, জান্নাত তার পরিবারের সঙ্গে বরিশালে বেড়াতে এসেছিল। সকাল ১১টার দিকে জান্নাত ও তার একজন সহপাঠী দোকান থেকে চিপস কিনে রাস্তা পার হচ্ছিল। এ সময় কলেজ সংলগ্ন সড়কে দ্রুতগতির একটি হলুদ অটোরিক্সা নিয়ন্ত্রণ হারিয়ে জান্নাতকে চাপা দেয়। ঘটনার পরপরই অটোরিক্সার চালক পালিয়ে যায়। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কোতোয়ালী মডেল থানার (ভারপ্রাপ্ত) কর্মকতা ওসি মো মিজানুর রহমান জানান, শিশুটির মৃত্যুর ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অটোটি জব্দ করেছে। চালককে গ্রেফতার করার জন্য আমরা দ্রুত ব্যবস্থা নিচ্ছি। সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সচেতন হতে হবে। দুর্ঘটনায় শিশুটির মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জান্নাতের লাশ বর্তমানে শেবাচিম হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
আরও খবর