ডা. তাহের সিঙ্গাপুর থেকে দেশে ফিরলেন, জামায়াত নেতাদের সৌজন্য সাক্ষাৎ শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ, শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন জারুকে প্রাথমিক সদস্যসহ দল থেকে বহিষ্কার ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার সচেতনতায় কুইজ ধামরাই থেকে হারিয়ে যাচ্ছে দেশীয় মাছ, দূষণ ও জলাশয় সংকটে হুমকিতে জীববৈচিত্র্য ধামরাইয়ে পুকুরে মিলল গৃহবধূর মরদেহ, এলাকায় চাঞ্চল্য যশোরে ডিবির অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ দুইজন আটক, প্রাইভেটকার জব্দ শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার সচেতনতায় কুইজ কটিয়াদীতে মুমুর্দিয়া ইউনিয়নের বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের আবেদন ফরম জমা আশাশুনিতে সিভিল সোসাইটি অর্গানাইজেশনের অর্ধ-বার্ষিক সভা ইসলামপুরের সাজাপ্রাপ্ত বাবা-ছেলে গ্রেপ্তার পত্নীতলায় দিনব্যাপী ফ্রী হেলথ ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার জাতীয় যুব দিবসে যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জন দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য: স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছায় দারুল ইসলাম মাদ্রাসায় সবক প্রদান ও পুরস্কার বিতরণ ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার নৃশংস হত্যাকাণ্ডে দোষীদের বিচারের দাবিতে বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল বাঘায় দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় চাঞ্চল্যকর জাকারিয়া হত্যা মামলায় গ্রেপ্তার হুজাইফা গোয়ালন্দে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৩ টি ঘর, গরু ও ৬০ মণ ধান

জয়পুরহাট আল-হেরা একাডেমী স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল প্রতিপাদ্যে জয়পুরহাট আল-হেরা একাডেমী স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।  

বুধবার (২২ জানুয়ারি) সকাল ১০টায় জয়পুরহাট আল-হেরা একাডেমী স্কুল এন্ড কলেজ আল-হেরা ক্যাডেট একাডেমীর আয়োজনে অত্র একাডেমীর

গভর্নিং বডির সভাপতি ও প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সুলতান মোঃ শামছুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা বিএনপি'র আহ্বায়ক মোঃ গোলজার হোসেন। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জয়পুরহাট পৌর বিএনপি'র সভাপতি অধ্যাপক মোঃ আমিনুল ইসলাম।

দিনব্যাপী আল-হেরা একাডেমী স্কুল এন্ড কলেজে প্রাঙ্গনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় কোমলমতি শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহন করে। 

এ সময় প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপি'র আহ্বায়ক মোঃ গোলজার হোসেন বলেন, এই শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা লাভের পর থেকে স্থানীয়সহ বিভিন্ন এলাকার অভিভাবকদের ব্যাপক সাড়া পাওয়া গেছে। এখানে পাড়ালেখায় মনোনীবেশের জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। আমি আশাবাদী শিক্ষার্থীরা এখান থেকে শিক্ষা গ্রহণ করে দেশের বিভিন্ন সেক্টরে নেতৃত্ব দিবে এবং এই শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম সর্বত্র ছড়িয়ে পরবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন, এই শিক্ষা প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম সারোয়ার, সহকারী শিক্ষক (ইংরেজি) ইফফাত মারজানা, সহকারী শিক্ষক (শরীর চর্চা) রবিউল ইসলাম, সহকারী শিক্ষক মোঃ রেজাউল করিম, মুনিরা আক্তার বানু, বিশিষ্ট ব্যবসায়ী ও জয়পুরহাট সরকারি কলেজ শাখার সাবেক ছাত্রদল নেতা মোঃ রমজান আলী প্রমুখ।


আরও খবর