জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কুলিয়ারচরে ইউনিয়ন ভূমি অফিসে কর্মঘণ্টায় তালা: চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ

দুর্নীতি করিনি, দেশের উন্নয়নে কাজ করেছি - চট্টগ্রাম জেলা প্রশাসক

জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানকে দায়িত্ব পালনে দক্ষতা, সততা ও নিষ্ঠার স্বীকৃতিস্বরূপ চট্টগ্রাম চেম্বার কতৃক সম্মাননা





চট্টগ্রাম  জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, সরকারি কর্মকর্তাদের পরিবর্তন হওয়ার সময় এসেছে। আমরা আগে কোথায় ছিলাম এখন কোথায় আছি তার সবই সম্ভব হয়েছে বঙ্গবন্ধুর স্বপ্ন এবং প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের কারণে। আমি সবসময় সরকারের কাজকে জবাবদিহির আওতায় এনে করতে চেষ্টা করেছি। দুর্নীতি করিনি সবার সঙ্গে দেশের উন্নয়নে কাজ করেছি। 
তিনি বলেন, চট্টগ্রামকে ঘিরে যে উন্নয়ন প্রকল্প চলছে তা বাস্তবায়ন হলে দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে চট্টগ্রাম। 

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে চেম্বার সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে আনুষ্ঠিত জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান দায়িত্ব পালনে দক্ষতা, সততা ও নিষ্ঠার স্বীকৃতিস্বরূপ  চট্টগ্রাম চেম্বার  অব  কমার্স অ্যান্ড  ইন্ডাস্ট্রি কতৃক দেওয়া  সম্মাননা অনুষ্ঠানে  তিনি এসব কথা বলেন ।

উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  রেল মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী, নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও চেম্বারের সাবেক সভাপতি এমএ লতিফ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. দিদারুল আলম, চেম্বার সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর, দৈনিক আজাদীর সম্পাদক এমএ মালেক, দৈনিক পূর্বকোণের প্রকাশক জসিম উদ্দিন চৌধুরী।  চেম্বার পরিচালক একেএম আক্তার হোসেন, শাহজাদা মো. ফৌজুল আলেফ খান, মো. ইফতেখার ফয়সাল, মোহাম্মদ আদনানুল ইসলাম ও মোহাম্মদ নাসিরুল আলম (ফাহিম), বিজিএমইএর পরিচালক এম মহিউদ্দিন চৌধুরী, দক্ষিণ আফ্রিকার অনারারি কনসাল মো. সোলায়মান আলম শেঠ, এইচআরসির সিনিয়র পরিচালক কাজী রুকুনউদ্দীন আহমেদ, চেম্বারের সাবেক সিনিয়র সহ-সভাপতি ওমর হাজ্জাজ, সাবেক পরিচালক কামাল মোস্তফা চৌধুরী, মঈনউদ্দিন আহমেদ (মিন্টু), মাহফুজুল হক শাহ, আলমগীর পারভেজ ও মো. আবদুল মান্নান সোহেল, উইম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি আবিদা মোস্তফা, মিয়া গ্রুপের চেয়ারম্যান মিয়া আবদুর রহিম, নগর দোকান মালিক সমিতির সভাপতি সালামত আলী, বাংলাদেশ দোকান মালিক সমিতি চট্টগ্রাম জেলার সভাপতি সালেহ আহমেদ সুলেমান প্রমুখ।

     

আরও খবর