ডা. তাহের সিঙ্গাপুর থেকে দেশে ফিরলেন, জামায়াত নেতাদের সৌজন্য সাক্ষাৎ শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ, শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন জারুকে প্রাথমিক সদস্যসহ দল থেকে বহিষ্কার ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার সচেতনতায় কুইজ ধামরাই থেকে হারিয়ে যাচ্ছে দেশীয় মাছ, দূষণ ও জলাশয় সংকটে হুমকিতে জীববৈচিত্র্য ধামরাইয়ে পুকুরে মিলল গৃহবধূর মরদেহ, এলাকায় চাঞ্চল্য যশোরে ডিবির অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ দুইজন আটক, প্রাইভেটকার জব্দ শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার সচেতনতায় কুইজ কটিয়াদীতে মুমুর্দিয়া ইউনিয়নের বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের আবেদন ফরম জমা আশাশুনিতে সিভিল সোসাইটি অর্গানাইজেশনের অর্ধ-বার্ষিক সভা ইসলামপুরের সাজাপ্রাপ্ত বাবা-ছেলে গ্রেপ্তার পত্নীতলায় দিনব্যাপী ফ্রী হেলথ ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার জাতীয় যুব দিবসে যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জন দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য: স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছায় দারুল ইসলাম মাদ্রাসায় সবক প্রদান ও পুরস্কার বিতরণ ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার নৃশংস হত্যাকাণ্ডে দোষীদের বিচারের দাবিতে বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল বাঘায় দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় চাঞ্চল্যকর জাকারিয়া হত্যা মামলায় গ্রেপ্তার হুজাইফা গোয়ালন্দে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৩ টি ঘর, গরু ও ৬০ মণ ধান

জয়পুরহাটে শিক্ষার্থী হত্যা মামলায় আ’লীগ নেতা ও সাবেক পৌর মেয়র হাবিব গ্রেফতার

জয়পুরহাটে শিক্ষার্থী হত্যা মামলায় জেলার পাঁচবিবি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র হাবিবুর রহমান হাবিবকে রাজধানীর ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। 

বুধবার (২২ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ আল মামুন। 

হাবিবুর রহমান হাবিব পাঁচবিবি উপজেলার খাসবাগুড়ি গ্রামের আশরাফ আলী মন্ডলের ছেলে।  তিনি পাঁচবিবি পৌরসভার মেয়র ছিলেন। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর জয়পুরহাটে দুটি হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি হলে এরপর থেকে তিনি আত্মগোপনে চলে যান।

ওসি শাহেদ আল মামুন জানান, পাঁচবিবি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র  হাবিবুর রহমান ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায়   সন্দেহজনক চলাফেরা করলে স্থানীয়রা তাকে আটক করে ঢাকা শিল্পাঞ্চল থানায় সোপর্দ করলে সেখান থেকে জয়পুরহাট থানায় খবর দিলে, ঢাকায় অবস্থানরত জয়পুরহাট থানা পুলিশের একটি টিম হাবিবকে জয়পুরহাটে নিয়ে এসে আজ বিকেলে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করে।

আরও খবর