শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির,সম্পাদক লিটন কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি-সম্পত্তি জবরদখলের অভিযোগ জননিরাপত্তায় সাফল্যের ২১ বছর, বরিশালে র‍্যাব-৮-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্রীমঙ্গলে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিলেন এমপি মুজিবুর রহমান চৌধুরী বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ রণাঙ্গনের বীর সেনানী: বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের আজ শাহাদাতবার্ষিকী পবিপ্রবিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী পালিত হাতিয়াতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা

আদমদীঘিতে ছয় মাদকসেবীর জেল জরিমানা

বগুড়ার আদমদীঘিতে মাদক সেবনের দায়ে ছয় মাদকসেবীর জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট। গত মঙ্গলবার রাত ৮টায় আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুমানা আফরোজ  এই দন্ডাদেশ প্রদাণ করেন। দন্ডপ্রাপ্তরা হলো, আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির নিমাইদীঘি গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে আপেল মাহমুদ (৩৩), সান্তাহার পৌরসভার উপর পোঁওতা গ্রামের আলাউদ্দিন প্রামানিকের ছেলে আকাশ প্রামানিক (২৫), জয়পুরহাট সদরের কেন্দলী গ্রামের আশিনাথ বর্মনের ছেলে অরবিন্দু বর্মন (৩৭), একই জেলার আক্কেলপুর উপজেলার মানিকপুর গ্রামের আব্দুস ছালামের ছেলে শাকিল হোসেন (২৫), একই উপজেলার পাঠনধারা গ্রামের হরেরামের ছেলে উদয় চন্দ্র (৪১) ও নওগাঁ সদরের ভবানীপুর গ্রামের আজিজ মন্ডলের ছেলে আশরাফুল ইসলাম (২৫)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার সার্কেলের সদস্যরা গত মঙ্গলবার আদমদীঘি উপজেলার সান্তাহারসহ বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে মদ ও গাঁজাসহ মাদকদ্রব্য সেবনের অপরাধে উল্লেখিত ছয়জন মাদকসেবীকে আটক করা হয়। আটককৃতদের ভ্রাম্যমান আদালতে হাজির করার পর ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুমানা আফরোজ অরবিন্দু বর্মন, আশরাফুল ইসলাম, উদয় চন্দ্র, শাকিল হোসেনকে ৩ মাসের করে বিনাশ্রম কারাদন্ড ও আকাশ প্রমানিককে ৬ মাস, আপেল মামমুদকে ২ মাস বিনাশ্রম কারাদন্ড ও প্রত্যেককে ৫০ টাকা করে জরিমানা করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী বিষয়টি নিশ্চিত করেন ।

আরও খবর



deshchitro-6a9a65d9b0cca-040926123153.webp
দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি

১ দিন ৭ ঘন্টা ১৪ মিনিট আগে


6a99972f0cfc9-030926095007.webp
র‌্যাবের নাম বদলের বিল পাস

১ দিন ২১ ঘন্টা ৫৬ মিনিট আগে