মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর জাবিপ্রবির স্থায়ী ক্যাম্পাসের ১৫০০ কোটি টাকা ছাড়ের আশ্বাস, ৫ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম!

শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে সাইবার নিরাপত্তা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

‘না জানলেই বিপদ, জানলেই নিরাপদ’-এই প্রতিপাদকে সামনে রেখে সিলেট অঞ্চলে নিয়মিত কাজ করে যাচ্ছে সাইবার নিরাপত্তা বিষয়ক সংগঠন 'সাইবার সুরক্ষা'।

এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) শ্রীমঙ্গল পৌরসভার ২ নং ওয়ার্ডের কালিঘাট রোডে অবস্থিত শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে সাইবার নিরাপত্তা বিষয়ক কর্মশালা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

সাইবার সুরক্ষা এর আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় ৩য় শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন হয় আয়োজনটি। 

প্রশিক্ষক হিসেবে ছিলেন সাইবার সুরক্ষা- টিম এর প্রধান নির্বাহী সুশীল সিংহ, কন্টেন্ট হেড কাজী আশিকুর রহমান সুজন এবং এডমিনিস্ট্রেশন হেড মোঃ তোফায়েল আহমেদ।

কর্মশালায় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মো: এহসানুল হক, সহকারী প্রধান শিক্ষক আশিকুর রহমান চৌধুরী, সহকারী শিক্ষক মোঃ আফসার মিয়া, সাইফুল ইসলাম চৌধুরী, কাওছার আহমেদ সম্রাট, নেছার আহমদ, হাজী সোনা মিয়া সুরজান বিবি আলিয়া মাদরাসার শিক্ষক মোঃ সাদিকুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে মিডিয়া পার্টনার ছিল 'শ্রীমঙ্গল চলচ্চিত্র সংসদ'।

উক্ত কর্মশালায় দুইজন শিক্ষার্থীকে সাইবার ক্যাপ্টেন হিসাবে নির্বাচন করা হয়েছে। মেয়েদের মধ্য থেকে জান্নাতুল তানিশা এবং ছেলেদের মধ্য থেকে শ্রীকান্ত দেবনাথ।

কর্মশালায় সাইবার নিরাপত্তায় ইতিবাচক-নেতিবাচক নানা দিক নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে শিক্ষার্থীদের সচেতন করতে সাইবার নিরাপত্তার কলা-কৌশলসহ ইতিবাচক দৃশ্য ল্যাপটপের মাধ্যমে প্রদর্শন করা হয়।

আরও খবর