দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা

ইসলামের আলোকে চলবে আগামীর বাংলাদেশ: মাওলানা মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসিচব মাওলানা মামুনুল হক বলেছেন, ‘আগামীতে বাংলাদেশ চলবে ইসলামের আলোকে। আর সেই আলোকে অন্যান্য ধর্মাবলম্বীদের ধর্ম পালনে নিরাপত্তার ব্যবস্থা করবে মুসলিম ভাইয়েরা। বৃহস্পতিবার বিকালে যশোরের অভয়নগরে মাদরাসা ইহইয়াউল উলূম আল ইসলামীয়ার আয়োজনে দরসে বুখারী, দস্তরে ফযীলত ও দুআ মাহিফলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মামুনুল হক আরও বলেন, ‘দেশের ৯০ শতাংশ মুসলমান ইসলামী আদর্শ নিয়ে চলতে চায়। তাই বাংলাদেশ চলবে ইসলাম অনুযায়ী। কুরআন হবে আমাদের সংবিধান।’

তিনি বলেন, ‌‘ইসলামের আলোকে চলবে আগামীর বাংলাদেশ। যাদের সমস্যা মনে হবে তারাও হাসিনার মত চলে যেতে পারেন। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠায় আমাদের সংগ্রাম চলবে।’

 মাদ্রাসার শুরা সভাপতি  মাওলানা গোলাম মওলার  সভাপতিত্বে মাদ্রাসার মুহতামিম মাওলানা মাসুম বিল্লাহ এর সার্বিক পরিচালনা ও তত্বাবধানে দুপুর দুইটায় শুরু হয় বিশাল গন সমাবেশ।

মুফতি শহিদুল ইসলাম কাসেমীর উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় কওমি মাদ্রাসা পরিষদের সহ-সভাপতি, বাংলাদেশ খেলাফত মজলিস যশোর জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল মান্নান।, মুফতি ওলিউল্লাহ মাহমুদ খুলনা। এছাড়াও উপস্থিত ছিলেন 

বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা শরীফ সাইদুর রহমান,বাংলাদেশ খেলাফত মজলিস যশোর জেলা শাখার সহ  সভাপতি মাওলানা বেলায়েত হোসেন, পীরবাড়ী মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা মনিরুজ্জামান,বাংলাদেশ খেলাফত মজলিস যশোর জেলাশাখার সহ  সভাপতি মাওলানা রমিজ উদ্দিন, বাংলাদেশ খেলাফত মজলিস যশোর জেলা শাখার সহসম্পাদক মুফতি রফিক শোয়াইব, 

বাংলাদেশ খেলাফত মজলিস যশোর জেলা শাখার নগর কমিটির সভাপতি মুফতি তাওহীদুর রহমান,যশোর যুব মজলিস সভাপতি শহীদুল্লাহ কাসেম, ,পীরবাড়ি মাদ্রাসার মসজিদের খতিব মুফতি রফিকুল ইসলাম হুসাইনী, অভয়নগর উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুল মান্নান সাধারণ সম্পাদক মাওলানা জাকারিয়া হোসাইন, সাংগঠনিক সম্পাদক মুফতি আবু মুসা, মাওলানা আজিজুল হক, মুফতি দেলোয়ার হোসাইন, মুফতি সারোয়ার হোসেন মাওলানা হাসানুর রহমান ,মাওলানা আব্দুর রব, মাওলানা মুহসিন উদ্দিন মুফতি ইনাম বিন মিজান মুফতি বদরুজ্জামান রফিকী মুফতি ইসমাইল হোসেন রহমানী সহ  মাদ্রাসার মুহতামিমবৃন্দ।

আরও খবর