বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ রণাঙ্গনের বীর সেনানী: বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের আজ শাহাদাতবার্ষিকী পবিপ্রবিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী পালিত হাতিয়াতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী

‘এ যেন শেখ হাসিনার কথার প্রতিধ্বনি’, কার উদ্দেশে ‘তির’ ছুড়লেন রিজভী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 24-01-2025 10:58:50 am

অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন প্রশাসনিক নিয়োগের ক্ষেত্রে বিশেষ কোনো রাজনৈতিক দলকে প্রাধান্য দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, “‘আগে সংস্কার পরে নির্বাচন’ এ যেন শেখ হাসিনার কথার প্রতিধ্বনি। শেখ হাসিনা বলতেন, ‘আগে উন্নয়ন পরে গণতন্ত্র।’ এ ধরনের কথা তো অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টার মুখে শোভা পায় না।”



শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে বনানী কবরস্থানে আরাফাত রহমান কোকোর দশম মৃত‍্যুবার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন।


রুহুল কবির রিজভী বলেন, “প্রশাসনে এখনো ৭০ শতাংশ আওয়ামী লীগের দোসর রয়েছেন। তারাই দেশ পরিচালনা করেছেন। যারা বঞ্চিত ছিলেন, তাদের মধ্যে হয়তো কয়েকজনকে পদোন্নতি দিয়েছেন। কিন্তু গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেননি। অধিকাংশ সচিব ফ্যাসিস্টদের দোসর।”



বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, “কিছু বিষয় ঠিক করতে হবে। না করলে অন্তর্বর্তী সরকার নিয়ে মানুষের ধারণা পাল্টে যাবে। কারণ বর্তমানে মানুষের ধারণা এটি একটি নিরপেক্ষ সরকার। তারা একটা অবাধ সুষ্ঠু নির্বাচন করবে। সেখানে যতটুকু সংস্কার করা দরকার করবে। কিন্তু অনন্তকাল ধরে সংস্কার হবে, নির্বাচন হবে না- এটা হতে পারে না।”


সংস্কার বিষয়ে সরকারের জরিপ বিষয়ে রিজভী বলেন, “কাদের দিয়ে জরিপ চালাচ্ছেন? আগে স্থানীয় সরকার, পরে জাতীয় নির্বাচন। সরকারি সংস্থা দিয়ে যদি জরিপ করেন, তাহলে তো সরকারের মুখ দেখেই তারা জরিপ করবে। আপনারা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, দেখেন তারা কী চায়।”


রিজভী আরও বলেন, “গত ৫ আগস্ট আমাদের আন্দোলনের যে বিজয় হয়েছে, তার ভিত্তি তৈরি করেছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।” 

আরও খবর



deshchitro-6a9a65d9b0cca-040926123153.webp
দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি

১ দিন ৫ ঘন্টা ২২ মিনিট আগে


6a99972f0cfc9-030926095007.webp
র‌্যাবের নাম বদলের বিল পাস

১ দিন ২০ ঘন্টা ৪ মিনিট আগে