আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

রাজশাহীতে বিএনপির গণসমাবেশ: পথে পথে তল্লাশি চালাচ্ছে পুলিশ

রাজশাহীতে বিএনপি’র জন সমাবেশকে কেন্দ্র করে পথে পথে তল্লাশি চালাচ্ছে পুলিশ। রাজশাহীর বিভিন্ন প্রবেশদ্বার থেকে শুরু করে গতকাল রাতে রাজশাহী রেল স্টেশনেও তল্লাশি চালায় পুলিশ।

বিএনপি নেতাদের অভিযোগ, তল্লাশি করতে গিয়ে আসা নেতাকর্মীদেরকে হয়রানি করছে পুলিশ। আবার অনেককেই রাজশাহী শহরে ঢুকতে দেয়া হচ্ছে না। তাদেরকে বাড়ি ফেরত পাঠানো হচ্ছে। গত বুধবার থেকে এই অবস্থা চালাচ্ছে পুলিশ।

বিএনপির চেয়ার পার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু জানান, পুলিশি বাধা এবং হয়রানি উপেক্ষা করে এরই মধ্যে কয়েক লাখ নেতাকর্মী রাজশাহী শহরে প্রবেশ করেছেন। এরই মধ্যে অনেকেই রাজশাহী ঐতিহাসিক মাদ্রাসা মাঠের পাশে ঈদগা মাঠে গিয়ে আশ্রয় নিয়েছেন। নেতাকর্মীদের থাকার জন্য তাঁবু টানানোর ব্যবস্থা করা হলেও পুলিশ প্রথম দিকে তাতেও বাধা প্রয়োগ করে। ফলে অনেক নেতাকর্মীকে রাতে খোলা আকাশের নিচে কাটাতে হচ্ছে।

এদিকে শুক্রবার সকালে রাজশাহী ঈদগাহ মাঠে সরেজমিন গিয়ে দেখা যায় কয়েক হাজার নেতাকর্মী তাঁবুর নিচে রাত কাটিয়েছেন। অনেকেই খোলা আকাশের নিচেও রাত কাটিয়েছেন। ঈদগা মাঠে বিএনপি নেতাকর্মীদের চলছে রান্না এবং খাওয়া-দাওয়া।

এরই মধ্যে স্লোগান ও স্লোগানে নিজেদের উজ্জীবিত করে রাখছেন বিএনপি নেতা কর্মীরা।

নাটোরের নলডাঙ্গা থেকে আসা নাইমুল ইসলাম নামের এক কর্মী বলেন, সমাবেশে যোগ দিতে অনেক কষ্ট করে বৃহস্পতিবার রাজশাহী এসে পৌঁছেন তিনি। রাস্তায় বিভিন্ন জায়গায় পুলিশ তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করেছে। শেষ পর্যন্ত বিভিন্ন কৌশল অবলম্বন করে রাজশাহী ঈদগাহ মাঠে এসে পৌঁছান তিনি। এর পর খোলা আকাশের নিচে রাত্রি যাপন করেন। তার মতো অনেকেই এসে যে খোলা আকাশের নিচে এক যাপন করেন।


পাবনার ঈশ্বরদী থেকে আসা নাজমুল হোসেন বলেন, তারা বুধবার রাতে এসে তাবু গড়েছেন। সেই তাবুতে তারা অবস্থান করছেন। তাদের মতো অনেকেই তাবোল নিচে রাত যাপন করেছেন। শনিবার সমাবেশ শেষ করে তারা বাড়ি ফিরবেন।

Tag
আরও খবর