ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

পবিপ্রবির তরুণ লেখক ফোরামের কমিটি গঠন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 24-01-2025 01:38:48 pm

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৪-২৫ কার্যবর্ষের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন নুরুন্নবী সোহান এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ সাইদুর রহমান।


গত ২২ জানুয়ারি ২০২৫ তারিখে সংগঠনের সভাপতি এবং সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। 


নুরুন্নবী সোহান বলেন, তরুণ লেখকদের জন্য এই ফোরাম একটি উদ্দীপনামূলক প্ল্যাটফর্ম, যেখানে তারা মুক্তচিন্তা ও সৃজনশীলতার বিকাশ ঘটাতে পারবেন। নবগঠিত এই কমিটির মাধ্যমে আমাদের এই সংগঠন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে লেখালেখির প্রতি আগ্রহ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছি। এছাড়া আমাদের লেখকেরা সমাজের সমস্যা, ক্যাম্পাসের সমস্যাগুলো তুলে ধরছে, যেগুলো তুলে ধরার কারণে সম্ভাব্য সমাধানগুলো দ্রুততার সাথে হয়ে যাচ্ছে। 


এছাড়া সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন কাজী শাহেদ আহম্মেদ। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন জাফরিন সুলতানা। এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে তাহাসিনুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে আব্দুল্লাহ মুহসিন, অর্থ সম্পাদক হিসেবে নাজিম উদ্দীন দপ্তর সম্পাদক হিসেবে সফিকুল ইসলাম আকাশ, উপ-দপ্তর সম্পাদক গাজী সামিহা রহমান মাহী, প্রচার সম্পাদক হিসেবে সুমাইয়া আমিন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুমাইয়া আক্তার, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক তানজিলা বেগম মীম, সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হিসেবে আশরাফুজ্জামান রোমান কে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া সাব্বির আহমেদ ও আদৃতা ইশরাত আভা সম্পাদকীয় পর্ষদ সদস্য এবং হাফসা আলম ও আবু মোহাম্মদ রামিম রুহুল উল্লাহ কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। 


উল্লেখ্য, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম একটি জাতীয় সংগঠন, যা তরুণ লেখকদের দক্ষতা উন্নয়ন এবং লেখালেখির চর্চায় সহায়তা করার লক্ষ্য নিয়ে ২০১৮ সাল থেকে এখন পর্যন্ত কাজ করে যাচ্ছে।

আরও খবর