জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কুলিয়ারচরে ইউনিয়ন ভূমি অফিসে কর্মঘণ্টায় তালা: চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ

ঝিনাইগাতীতে অবৈধ দখলদারদের কাছ থেকে প্রায় ২ কোটি টাকা মূল্যের জমি উদ্ধার

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা সদরের ঝিনাইগাতী মৌজার ৭৪/৮৪ নং খতিয়ানভুক্ত ১৫০/৩৪০ নং দাগের ০.২৫ একর ‘ক’ তফসিলভুক্ত অর্পিত সম্পত্তি ও ১ নং খাস খতিয়ানভুক্ত ২৩৮ দাগের ১.৪৭ একর সরকারী ভূমি অবৈধ দখলদারদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। ১ ডিসেম্বর বৃহস্পতিবার ঝিনাইগাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল কবীরের নেতৃত্বে ভূমি অফিসের একটি দল ঝিনাইগাতী এলাকার কয়েকজন ব্যক্তির অবৈধ দখলে থাকা বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করে ওই জমি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জমি বর্তমান বাজার মূল্য প্রায় ২ কোটি টাকা হবে বলে জানা গেছে। ওই সময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল কবীর উপস্থিত সকলের উদ্দেশ্যে জানান, ‘ক’ তফসিলভুক্ত জমি নিয়মতান্ত্রিক উপায়ে লীজ গ্রহণের সুযোগ রয়েছে। লীজের শর্ত মেনে নিয়মিত লীজ মানি পরিশোধ করে ‘ক’ তফসিলভুক্ত সম্পত্তি দখলে রাখা যাবে। এতে সরকার পাবে রাজস্ব। ওই দিনই তিনি প্রধানমন্ত্রীর উপহার মুজিববর্ষের ৪র্থ পর্যায়ের গৃহ নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন ও গুণগত মান বজায় রেখে কাজ করার জন্য নির্মাণ শ্রমিকদের নির্দেশ দেন। 

Tag
আরও খবর