ডা. তাহের সিঙ্গাপুর থেকে দেশে ফিরলেন, জামায়াত নেতাদের সৌজন্য সাক্ষাৎ শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ, শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন জারুকে প্রাথমিক সদস্যসহ দল থেকে বহিষ্কার ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার সচেতনতায় কুইজ ধামরাই থেকে হারিয়ে যাচ্ছে দেশীয় মাছ, দূষণ ও জলাশয় সংকটে হুমকিতে জীববৈচিত্র্য ধামরাইয়ে পুকুরে মিলল গৃহবধূর মরদেহ, এলাকায় চাঞ্চল্য যশোরে ডিবির অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ দুইজন আটক, প্রাইভেটকার জব্দ শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার সচেতনতায় কুইজ কটিয়াদীতে মুমুর্দিয়া ইউনিয়নের বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের আবেদন ফরম জমা আশাশুনিতে সিভিল সোসাইটি অর্গানাইজেশনের অর্ধ-বার্ষিক সভা ইসলামপুরের সাজাপ্রাপ্ত বাবা-ছেলে গ্রেপ্তার পত্নীতলায় দিনব্যাপী ফ্রী হেলথ ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার জাতীয় যুব দিবসে যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জন দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য: স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছায় দারুল ইসলাম মাদ্রাসায় সবক প্রদান ও পুরস্কার বিতরণ ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার নৃশংস হত্যাকাণ্ডে দোষীদের বিচারের দাবিতে বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল বাঘায় দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় চাঞ্চল্যকর জাকারিয়া হত্যা মামলায় গ্রেপ্তার হুজাইফা গোয়ালন্দে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৩ টি ঘর, গরু ও ৬০ মণ ধান

জয়পুরহাট চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি আকতার; সম্পাদক জায়েদ

জয়পুরহাট চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচনে উৎসব পরিবেশে ভোটারদের  ভোটের মাধ্যমে সভাপতি পদে মোঃ আলী আক্তার ও সাধারণ সম্পাদক পদে মোঃ জায়েদ হোসেন নির্বাচিত হয়েছেন।

সভাপতি পদে মোঃ আলী আক্তার গোলাপ ফুল মার্কায় ২৫২ ভোট পেয়ে নির্বাচিত হোন। তার  প্রতিদ্বন্দ্বি মোঃ আতিকুল ইসলাম সাইকেল মার্কায় ১৮৯ ভোট এবং শেখ আব্দুল ওয়াজ গরুর গাড়ি মার্কায় ১১৩ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

সম্পাদক পদে মোঃ জায়েদ হোসেন আনারস মার্কায় ২৯০ ভোট পেয়ে নির্বাচিত হোন। তার প্রতিদ্বন্দ্বি মোঃ খলিলুর রহমান হরিণ মার্কায় ২২৬ ভোট এবং মোঃ মোস্তাক আহমেদ দেওয়াল ঘড়ি মার্কায় ৩৩ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

এ ছাড়াও সহ-সভাপতি পদে মোঃ মিজানুর রহমান, সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ আব্দুল হান্নান, অর্থ সম্পাদক পদে মোঃ জাহিদুল ইসলাম-১, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ জুবায়ের পারভেজ, দপ্তর সম্পাদক পদে মোঃ ফিরোজ মিয়া, ক্রীড়া সম্পাদক পদে মোঃ আব্দুল কাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায়, প্রচার সম্পাদক পদে মোঃ আনিসুর রহমান নির্বাচিত হয়েছেন।

এ নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার জয়পুরহাট সুগার মিলস্ লিঃ এর ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক (অর্থ) মোঃ আতিকুজ্জামান জানান, ২৩ টি পদে ৪৮ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেন এবং এর দু'জন তাদের মনোনয়ন প্রত্যাহার করায় ৪৬ জন প্রার্থী প্রতিদন্দিতা করেছেন। উৎসব মুখর পরিশেষে খুবই সুন্দর ভাবে কোন প্রকার অপ্রিতিকর ঘটনা ছাড়াই নিরেপক্ষ একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। 

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচন উপহার দেওয়ায় নির্বাচনে দায়িত্বরত আইন শৃঙ্খলা বাহিনী সকল কর্মকর্তা কর্মচারিদের প্রতি জয়পুরহাট চিনিকলের শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সকল ভোটারসহ জেলার সুধিমহল সন্তোষ প্রকাশ করে সাধুবাদ জানিয়েছেন।

আরও খবর