জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কুলিয়ারচরে ইউনিয়ন ভূমি অফিসে কর্মঘণ্টায় তালা: চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ

আঞ্চলিক মহাসড়কটির কুষ্টিয়া হতে মেহেরপুর পর্যন্ত উদ্বোধন।

সড়ক বিভাগ মেহেরপুরের উদ্যোগে কুষ্টিয়া (ত্রিমোহনী)- মেহেরপুর -চুয়াডাঙ্গা -ঝিনাইদহ (আর-৭৪৫) আঞ্চলিক মহাসড়কটির কুষ্টিয়া হতে মেহেরপুর পর্যন্ত যথাযথ মান ও প্রশস্ততায় উন্নতিকরণ শীর্ষক প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২ডিসেম্বর) সকালে মেহেরপুর কলেজ মোড়ে আঞ্চলিক মহাসড়কটির কুষ্টিয়া হতে মেহেরপুর পর্যন্ত যথাযথ মান ও প্রশস্ততায় উন্নতিকরণ শীর্ষক প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন নামা ফলোক উন্মোচন করে আঞ্চলিক মহাসড়কটির কুষ্টিয়া হতে মেহেরপুর পর্যন্ত যথাযথ মান ও প্রশস্ততায় উন্নতিকরণ শীর্ষক প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন করেন। সড়ক ও জনপদ বিভাগ কুষ্টিয়া সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু হানা মোস্তফা কামালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন, সড়ক ও জনপদ বিভাগ খুলনার অতিরিক্ত প্রধান প্রকৌশলী সৈয়দ আসলাম আলী, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম। এর আগে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন নামা ফলোক উন্মোচন করে আঞ্চলিক মহাসড়কটির কুষ্টিয়া হতে মেহেরপুর পর্যন্ত যথাযথ মান ও প্রশস্ততায় উন্নতিকরণ শীর্ষক প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন করেন। এ সময় সেখানে মোনাজাত করা হয়।

অনুষ্ঠানের মধ্যে স্থানীয় সরকার বিভাগের পরিচালক মৃধা মোহাম্মদ মোজাহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আবুল হাশেম, গাংনী পৌরসভার মেয়র আহমেদ আলী, সড়ক ও জনপদ বিভাগ মেহেরপুরের নির্বাহী প্রকৌশলী মনজুরুল করিম, উপ-বিভাগীয় প্রকৌশলী মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল সামাদ বাবলু বিশ্বাস, আমঝুপি ইউনিয়নের চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ চুন্ন, আমদাহ ইউপি চেয়ারম্যান আনারুল ইসলাম,বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহ জামান, বারাদী ইউনিয়নের চেয়ারম্যান মোমিনুল ইসলাম, কুতুপুর ইউনিয়নের চেয়ারম্যান সেলিম রেজা, শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমান, সাহারবাটি ইউনিয়নের চেয়ারম্যান মশিউর রহমান, কাথুলী ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান রানা, ধানখোলা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জক, মেহেরপুর জেলা যুবলীগে যুগ্ম আহবায় সরফরাজ হোসেন মৃদুল প্রমুখ উপস্থিত ছিলেন।
Tag
আরও খবর