লোহাগাড়ায় মাটি খেকোদের দৌরাত্ম, হুমকির মুখে উর্বর কৃষিজমি ও পাহাড়ি পরিবেশ পলাশে আন্তর্জাতিক শ্রমিক দিবসে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশ ‎ নোয়াখালীর হাতিয়া রুটে ফেরি চলাচল বন্ধ মুক্তি পেলেন অভিনেতা সিদ্দিক বাংলাদেশকে বন্ধুহীন করতে অতীতের মতো ষড়যন্ত্র চলছে : প্রধানমন্ত্রী জাতিসংঘে যুক্তরাষ্ট্রের বকেয়া অর্থ পরিশোধ বাধ্যতামূলক: গুতেরেস চাকরি চাকরিপ্রত্যাশীদের জন্য সুখবর যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব পাঠাল ইরান সারাদেশে মহান মে দিবস পালিত নাগেশ্বরীতে হোটেল শ্রমিক ইউনিয়নের মে দিবস পালন: অধিকার আদায়ের অঙ্গীকার বন্ধ কলকারখানা চালু ও শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিতে বদ্ধপরিকর সরকার: যশোরে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত চিলমারীতে অবশেষে "চাঞ্চল্যকর শিশু আয়শা সিদ্দিকা" হত্যার মুল আসামি গ্রফতার ঝিনাইগাতীর গজনী অবকাশ কেন্দ্রে শিক্ষার্থীদের ওপর হামলা, আহত ২ ঝিনাইগাতীতে মহান মে দিবস ও পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উদযাপন লালপুরে মে দিবস পালিত শ্রমিকদের অধিকার প্রশ্নে বিএনপি আপোষহীন : এমপি সুলতান মাহমুদ বাবু কুতু্বদিয়ায় ২৫ টি অটোরিকশা পুড়ে ছাই মহান মে দিবসে শান্তিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে নানা কর্মসূচির মধ্যে দিয়ে মহান মে দিবস পালিত তেলের সংকটে বদলে যাচ্ছে চাষের ধরণ—শিবচরে ‘বিনা চাষে পাট’ নতুন সম্ভাবনার ইঙ্গিত

মৌলভীবাজারে ট্রাফিক সপ্তাহ শুরু

'জীবনের আগে জীবিকা নয়, সড়ক দুর্ঘটনা আর নয়’ এই প্রতিপাদ্য নিয়ে আজ মৌলভীবাজারে ট্রাফিক সপ্তাহ- ২০২৫ শুরু হয়েছে। 

ট্রাফিক সপ্তাহ উপলক্ষে রোববার (২৬ জানুয়ারি) সকাল ১১.১৫ ঘটিকায় মৌলভীবাজার ট্রাফিক অফিসের সামনে সমাবেশ ও ট্রাফিক সচেতনতামূলক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন পিপিএম । 

রবিবার সকালে মৌলভীবাজার কোর্ট রোডস্থ ট্রাফিক অফিসের সামনে থেকে শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি মৌলভীবাজার প্রেসক্লাব মোড় প্রদক্ষিণ করে পুনরায় ট্রাফিক অফিসের সামনে এসে শেষ হয়। 

শোভাযাত্রা শেষে পুলিশ সুপার এবং উপস্থিত অতিথিগণ সাধারণ জনগণ এবং যানবাহন চালকদের মাঝে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করেন। 

ট্রাফিক সপ্তাহ উদ্বোধনকালে পুলিশ সুপার বলেন, ট্রাফিক সপ্তাহের উদ্দেশ্য শুধু সড়কে জরিমানা বা সাধারণ মানুষকে শাস্তি নয়, বরং ট্রাফিক আইন সম্পর্কে সাধারণ জনগণকে সচেতন করা। প্রতিবছর ৬ হাজারের অধিক মানুষ সড়ক দুর্ঘটনায় মৃত্যু বরণ করেন। সড়কে হতাহতের মাত্রা কমানো এবং ট্রাফিক আইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষেই ট্রাফিক সপ্তাহের আয়োজন। 

অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায় (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শামসুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক বুলবুল আহমেদ, ট্রাফিক পুলিশ পরিদর্শক (এডমিন) অনিল বিকাশ চাকমা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, নিরাপদ সড়ক চাই আন্দোলনের নেতৃবৃন্দসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ।