চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরে নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শরীয়তপুরে মুদি দোকানে ২০ লাখ টাকা লুটের অভিযোগ নোয়াখালীতে দুই হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা রঞ্জুর বাড়িতে ভিপি অমর কৃষ্ণ দাস: স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও গভীর সমবেদনা সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস চৌদ্দগ্রামে মাইক্রোবাসে মাদকের চালান: ৮৯ কেজি গাঁজা, ৬০ বোতল মদ জব্দ নিয়ামতপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত পীরগাছায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন ইউপি সদস্য পদপ্রার্থী জুয়েল রানা সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে পীরগাছায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শিক্ষক ও শিক্ষায় প্রয়োজন সর্বোচ্চ বিনিয়োগ বাঘায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মিরসরাইয়ে সমাজকর্মীদের উদ্যোগে হতদরিদ্র মিয়ন পেলেন নতুন রিকশা

 মিরসরাই উপজেলার ৯ নম্বর মিরসরাই সদর ইউনিয়নের হতদরিদ্র আবদুল হক মিয়ন। পরিবারের সদস্যদের মুখে দু’মুঠো খাবার তুলে দিতে তাকে নিত্যদিন সকাল থেকে রাত অবধি সংগ্রাম করতে হয়।


যেখানে খাবারের জন্য নিত্য সংগ্রাম সেখানে অন্য চাহিদাগুলো অনেকটাই গৌন, সেখানে তার জীবিকার বাহনটির মেরামত করাও যেত উপেক্ষিত। তিনি পেশায় প্যাডেলচালিত রিকশা চালক। তার জীবিকার বাহন রিকশা এতটাই ঝরাজীর্ণ তাতে যাত্রীরা ভয়েই উঠেন না। তারপরও মিয়ন পণ্যের যে কয়টি ভাড়া পেতেন তাতে কোনভাবে জীবিকা নির্বাহ করতেন।


প্রায় ১০ বছর যাবত তিনি মিরসরাই উপজেলার ঐতিহ্যবাহী মিঠাছড়া বাজার এলাকায় ঝরাজীর্ণ রিকশা চালান। অবশেষে তার সেই ঝরাজীর্ণ রিকশা এবং মানবেতর জীবনযাপন চোখে পড়ে কিছু সমাজকর্মীর। তাদের উদ্যোগে ঝরাজীর্ণ রিকশার পরিবর্তে তিনি পেলেন ব্যাটারিচালিত নতুন রিকশা। অটোরিকশা ক্রয়ের জন্য উদ্যোগ নেন তরুণ সমাজকর্মী মোহাম্মদ আবদুল্লাহ। এসময় তাকে সর্বাত্মক সহযোগিতা করেন মেহেদী হাসান ইমন, আরিফুল হাসান, জাবেদ হাসান রাকিব, জাহেদসহ অনেকেই।


সমাজকর্মী মোহাম্মদ আবদুল্লাহ ও মেহেদী হাসান ইমন দৈনিক দেশচিত্রকে জানান, রিকশা চালক মিয়নের রিকশাটি এতই ঝরাজীর্ণ ছিল যে তার রিকশায় যাত্রী উঠতো না। আমরা প্রথমে সামাজিক মাধ্যেম ফেসবুকে পোস্ট করে রিকশাটি মেরামতের উদ্যোগ নিই, পরবর্তীতে শুভাকাঙ্খীদের ভালো সাড়া পেয়ে ব্যাটারিচালিত রিকশা ক্রয়ের সিদ্ধান্ত নিই। এতে সহযোগিতার হাত বাড়িয়ে দেন বড়তাকিয়া মোটর্স। তারা একটি সেসিস আমাদের বিনামূল্যে দেন। পরবর্তীতে আমরা ব্যাটারি কিনে তাতে সংযোজন করি। ব্যাটারিচালিত রিকশা পেয়ে মিয়ন অনেক খুশী। আমরা আশা করি তিনি পরিবার নিয়ে এখন স্বাচ্ছন্দ্যে দিন কাটাতে পারবেন। আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি এই রিকশা ক্রয়ের জন্য যারা আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করেছেন।



আরও খবর