ক্রীড়াঙ্গণে রাজনীতি আসা উচিত নয়: মির্জা ফখরুল আইফোন ব্যবহারকারীদের সতর্ক করল অ্যাপল বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব "নারী—ইসলামের আলোয় জ্যোতির্ময় মর্যাদার অমর কাব্য" কুলিয়ারচর পৌরসভাকে প্রথম শ্রেণীতে উন্নীত করতে প্রতিমন্ত্রী মোঃ শরিফুল আলমের ডিও লেটার বর্তমানে দেশের রিজার্ভ ৩৬.৪৫ বিলিয়ন ডলার জ্বালানি সহযোগিতার জন্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ফোন করেছেন ও চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী ঈশ্বরগঞ্জে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার কমলগঞ্জে বন বিভাগ-বিজিবির যৌথ অভিযানে প্রায় ২৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ এনসিপির ‘জুলাই পদযাত্রায়’ হামলা কাশ্মীরে বিক্ষোভ দমনে গুলি, ২৪ ঘণ্টায় প্রাণ গেল ২০ জনের মৌলভীবাজারে ২৮ বছর পর হত্যা মামলায় এক আসামির যাবজ্জীবন কারাদন্ড, প্রতিষ্ঠিত হলো ন্যায় বিচার লালপুরে ওয়ার্কশপের শব্দদূষণের অভিযোগ, ইউএনও এর কাছে ব্যবসায়ীদের আবেদন শ্রীমঙ্গলে বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসে বিশাল আকৃতির অজগর উদ্ধার জাতীয় ফুটবলের মঞ্চে লালপুরের ফারিহা মনি সমুদ্র সৈকত পরিচ্ছন্নতা ও পরিবেশ সংরক্ষণে ব্লু-গার্ড দলের উদ্যোগ। পলাশে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা পীরগাছায় বেকার নারীদের আত্মকর্মসংস্থানে ৮টি সেলাই মেশিন বিতরণ নাগেশ্বরীর কালিগঞ্জ ইউনিয়নের আহ্বায়ক পরিচয়ে থানায় ক্ষমতা প্রদর্শন উপজেলা বিএনপি'র নিন্দা নিরাপদ পানীয় জল ব্যবহারে মাটির মেটে বিতরণ

নড়িয়ায় বিএনপির কর্মী সভা: জাতীয়তাবাদী চেতনার শক্তিশালী ঘাঁটি গড়ার আহ্বান

শরীয়তপুরের নড়িয়া উপজেলার চামটা ইউনিয়ন শাখা বিএনপির উদ্যোগে শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় মাঠে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়।

রবিবার (২৬ জানুয়ারি) বিকেলে চামটা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল কাশেম কানন এর সভাপতিত্বে পবিত্র কুরআন তেলোয়াতের মাধ্যমে এ সভা শুরু হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান কিরন।

সভায় শফিকুর রহমান কিরন তার বক্তব্যে বলেন, চামটা ইউনিয়নকে জাতীয়তাবাদী চেতনার শক্তিশালী ঘাঁটি হিসেবে গড়ে তুলতে হবে। দলীয় ঐক্য বজায় রেখে প্রতিটি নেতাকর্মীকে সংগঠনের জন্য নিবেদিত হয়ে কাজ করতে হবে। বিএনপি গণমানুষের দল, আর জনগণই আমাদের মূল শক্তি। মাদক কারবারি এ চাদাবাজদের কঠোর হুশিয়ারী দিয়ে বলেন, মাদক ও চাঁদাবাজির বিষয়ে বিএনপি কোনো ধরনের ছাড় দেবে না। মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের দলের ভেতরে কোনো জায়গা নেই। সবাইকে এসব অপকর্ম থেকে দূরে থেকে সংগঠনের সুনাম ধরে রাখতে হবে। তিনি আরও বলেন, আপনাদের যেকোন সমস্যায় আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন। আমাকে যদি না পান আমার ডান পাশে আছেন মিজান সাহেব, বাম পাশে আছেন শেখ ফরিদ ও কাশেম বেপারী তাদেরকে বলবেন আমার সাথে যোগাযোগ করিয়ে দিতে, আমি আপনাদের যেকোন সমস্যায় পাশে দাড়াব, ইনশাআল্লাহ। 

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা বিএনপির সভাপতি সামসুল আলম দাদন মুন্সী, শরীয়তপুর জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ ফরিদ হোসেন, নড়িয়া উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাস্টার শাহীন হাওলাদার, শরীয়তপুর জেলা বিএনপির সদস্য মিজানুর রহমান এবং শরীয়তপুর জেলা জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাজ্যের সভাপতি শফিকুল ইসলাম তুহিন বেপারী।

সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদ আহাম্মেদ রয়েল মাঝী, বিশেষ বক্তা হিসেবে ছিলেন নড়িয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি মনির ভূইয়া, নড়িয়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক রাসেল হাওলাদার, এবং নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগর।

অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা যুবদলের সভাপতি ফজলুল ওয়াহেদ খান নিক্সন, নড়িয়া উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান খোকন, নড়িয়া উপজেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক জসিম বেপারী, নড়িয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরীফ ওহেদুজ্জামান উজ্জল, এবং নড়িয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বি.এম আজিজুল হাকিম।

অন্যান্য গুরুত্বপূর্ণ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি নোমান চৌকিদার, নড়িয়া উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রাতুল, এবং নড়িয়া উপজেলা ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক এস এম কাওসার মাহমুদ।

অনুষ্ঠানটি ছিল উদ্দীপনা ও উৎসাহে ভরপুর। বক্তারা দলের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান এবং জাতীয়তাবাদী আন্দোলনকে ত্বরান্বিত করার উপর গুরুত্বারোপ করে দলীয় ঐক্যের বার্তা নিয়ে সভাটি সমাপ্ত হয়।

আরও খবর