দেশের ৬ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত নিয়োগ বাতিলের প্রতিবাদে ডা. এবিএম আব্দুল্লাহর নিজ এলাকায় বিএনপি নেতা-কর্মীসহ সর্বস্তরে তীব্র প্রতিক্রিয়া ‎মোংলায় অর্থনৈতিক অঞ্চল নিয়ে বাংলাদেশ-চীন চুক্তি সোনাইমুড়ি ও নোয়াখালী সদরে মাদক ব্যবসায়ী আটক লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু মৌলভীবাজারে এনসিপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে দলীয় নেতাকে অপহরণের অভিযোগ, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জেলার দুই নেতাকে দলের সকল কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি ও শোকজ গাছা থানার ওসির বদলি আদেশ পুনর্বিবেচনার আবেদন করলেন জুলাইযোদ্ধা নাগেশ্বরীতে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ইউএনও খোদাদাদ হোসেনের 'জিরো টলারেন্স' ঘোষণা পীরগাছায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে যুব বিভাগের র‌্যালি ও আলোচনা সভা ‎সুন্দরবনে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে‘দুলাভাই বাহিনী’র প্রধান রবিউল ইসলাম আটক অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগ দাবি জনগণ ভোটের মাধ্যমে বিএনপিকে বারবার বিজয়ী করেছে - মঈন খান শৈলকুপায় 'আগামীর শৈলকুপা মাদকবিরোধী সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট' এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত বাঘায় সাংসদ আবু সাইদ চাঁদকে মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজেরপক্ষ থেকে সংবর্ধনা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শ্যামনগরে সভাপতি বিষ্ণুপদ ও সম্পাদক কিরণ শংকর নির্বাচিত ঝিনাইগাতীতে দৃষ্টি প্রতিবন্ধী পরিবারের জমি দখলের চেষ্টা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন সাপাহারে মুক্ত স্কাউটের উদ্যোগে পথচারীদের মাঝে শরবত বিতরণ বাংলাদেশ-মায়ানমার-চীন ইকোনমিক করিডোরের প্রস্তাব চীনের বাতাকান্দি আদর্শ স্কুল এন্ড কলেজের সভাপতির দায়িত্ব গ্রহণ ভেনেজুয়েলার ভূমিকম্পে প্রধানমন্ত্রীর শোক

যেভাবে উপস্থাপিত হবে এবারের বাজেট

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 29-05-2025 07:15:24 pm

জুলাই অভ্যুত্থানের পর বদলে যাওয়া রাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশের ২০২৫-২৬ অর্থবছরের বাজেট এবার সংসদের বাইরে উপস্থাপিত হতে যাচ্ছে। নির্বাচিত সরকার না থাকায় জাতীয় বাজেট উপস্থাপন করা হবে এক ভিন্ন আঙ্গিকে।


সরকারের এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে, আগামী সোমবার (২ জুন) বিকাল ৪টায় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জাতির উদ্দেশে বাজেট বক্তৃতা দেবেন।


ধারণকৃত এই বক্তৃতা বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে একযোগে সম্প্রচার করা হবে। এছাড়া বিটিভি থেকে ফিড নিয়ে বেসরকারি সব টেলিভিশন ও বেতারকেও একই সময়ে বাজেট সম্প্রচারের অনুরোধ জানানো হয়েছে।


এর আগে সবশেষ ২০০৮ সালে সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় সংসদের বাইরে বাজেট ঘোষণা করা হয়েছিল। সে সময় অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা মো. আজিজুল ইসলাম ২০০৮-০৯ অর্থবছরের জন্য ৯৯ হাজার ৯৬২ কোটি টাকার বাজেট ঘোষণা করেন। সেটিও ছিল সোমবার। বক্তব্যটি প্রচারিত হয়েছিল বিকাল ৩টায়।


গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকারের শাসনামলে আবুল মাল আবদুল মুহিত দশবার, আ হ ম মুস্তফা কামাল পাঁচবার এবং সবশেষ আবুল হাসান মাহমুদ আলী একবার বাজেট উপস্থাপন করেন। সবগুলো বাজেটই জাতীয় সংসদে পেশ করা হয় এবং মাসব্যাপী সংসদে আলোচনা শেষে পাস করা হতো।


এবার সংসদ না থাকায় কোনো ধরনের বিতর্ক বা আলোচনা ছাড়াই বাজেট উপস্থাপিত হবে। উপদেষ্টা পরিষদের অনুমোদন শেষে রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে বাজেট কার্যকর হবে।


অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বাজেট ঘোষণার পরদিন সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন বলে তথ্য বিবরণীতে জানানো হয়েছে।


আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী গত অর্থবছরে (২০২৪-২৫) ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন করেছিলেন। তবে চলতি অর্থবছরে অভ্যুত্থানের পর নতুন বাস্তবতায় বাজেটের আকার কিছুটা কমিয়ে আনতে হচ্ছে।


সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, প্রস্তাবিত বাজেটের আকার নির্ধারিত হয়েছে আনুমানিক ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা। এটি চূড়ান্ত হলে ১৯৭১ সালের পর এই প্রথমবারের মতো বাজেটের আকার পূর্ববর্তী অর্থবছরের তুলনায় কম হবে।

আরও খবর






6a2a9cfd897ea-110626053317.webp
নতুন পে-স্কেলে থাকছে না আলাদা বরাদ্দ

১৫ দিন ১৯ ঘন্টা ৫৮ মিনিট আগে


6a22d37835726-050626074736.webp
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

২১ দিন ১৭ ঘন্টা ৪৪ মিনিট আগে