ডা. তাহের সিঙ্গাপুর থেকে দেশে ফিরলেন, জামায়াত নেতাদের সৌজন্য সাক্ষাৎ শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ, শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন জারুকে প্রাথমিক সদস্যসহ দল থেকে বহিষ্কার ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার সচেতনতায় কুইজ ধামরাই থেকে হারিয়ে যাচ্ছে দেশীয় মাছ, দূষণ ও জলাশয় সংকটে হুমকিতে জীববৈচিত্র্য ধামরাইয়ে পুকুরে মিলল গৃহবধূর মরদেহ, এলাকায় চাঞ্চল্য যশোরে ডিবির অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ দুইজন আটক, প্রাইভেটকার জব্দ শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার সচেতনতায় কুইজ কটিয়াদীতে মুমুর্দিয়া ইউনিয়নের বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের আবেদন ফরম জমা আশাশুনিতে সিভিল সোসাইটি অর্গানাইজেশনের অর্ধ-বার্ষিক সভা ইসলামপুরের সাজাপ্রাপ্ত বাবা-ছেলে গ্রেপ্তার পত্নীতলায় দিনব্যাপী ফ্রী হেলথ ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার জাতীয় যুব দিবসে যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জন দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য: স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছায় দারুল ইসলাম মাদ্রাসায় সবক প্রদান ও পুরস্কার বিতরণ ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার নৃশংস হত্যাকাণ্ডে দোষীদের বিচারের দাবিতে বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল বাঘায় দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় চাঞ্চল্যকর জাকারিয়া হত্যা মামলায় গ্রেপ্তার হুজাইফা গোয়ালন্দে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৩ টি ঘর, গরু ও ৬০ মণ ধান

ইউসেপ রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের আনুষ্ঠানিক পথচলা শুরু

আনুষ্ঠানিকভাবে পথচলা শুরু হলো ইউসেপ রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের। সোমবার (২৭ জানুয়ারি) সকালে জেলার তালুক ধর্মদাস এলাকায় প্রতিষ্ঠান চত্ত্বরে বেলুন উড়িয়ে, নামফলক উন্মোচন, আলোচনা সভা ও কেক কাটার মধ্যদিয়ে শুরু হলো এ পথচলা।
ইউসেপ বাংলাদেশের নির্বাহী পরিচালক ও সাবেক মুখ্য সচিব ড. আবদুল করিমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইনস্টিটিউটের উদ্বোধন করেন রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম এনডিসি।
মাহমুদুন নবী বাবুল ও শাহানা বেগমের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন রংপুর জেলা প্রশাসকের প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক হাবিবুল হাসান রুমি, ইউসেপের উপদেষ্টা পরিষদের সদস্য মোস্তফা সেলিম বেঙ্গল, ইন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট কমিটির ভাইস চেয়ারম্যান পার্থ বোস, ইউসেপ রংপুর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক রফিকুল ইসলাম, সফল উদ্যোক্তা আবিদা সুলতানা মিলি, সফল চাকরিজীবী খোকন মিয়া, অভিভাবক আকমল মিয়া।   
এছাড়াও উপস্থিত ছিলেন সরকারি বেগম রোকেয়া কলেজের সহযোগী অধ্যাপক লায়ন আজহারুল ইসলাম দুলাল, হারাগাছ সামাজিক উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মনজুদার রহমান, ইউসেপ রংপুর সিটি কর্পোরেশন টেকনিক্যাল স্কুলের প্রধান শিক্ষক জিয়াউর রহমান প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ইউসেপ বাংলাদেশ কাজ করে পিছিয়ে পড়া, সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তির জন্য। ইউসেপের অন্যতম লক্ষ্য হলো এই সমস্ত পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে কারিগরি শিক্ষার আওতায় এনে তাদেরকে দক্ষ জনশক্তিতে রুপান্তরিত করা এবং টেকসই বাংলাদেশ গড়ে তোলা। 
আরও খবর