মধুপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১ ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে চন্দনাইশ বিএনপিতে বিভক্তির আভাস কুলিয়ারচরে দিনে-দুপুরে চালককে মারধর করে অটোরিকশা নিয়ে গেছে দুর্বৃত্তরা বড়দল ইউনিয়নে শতভাগ নিরাপদ পানি নিশ্চিতে পরামর্শ সভা অনুষ্ঠিত বরিশাল আদালত ভবনে মর্মান্তিক মৃত্যু, ষষ্ঠ তলা থেকে পড়ে প্রাণ গেল নাজমুলের হামে আক্রান্ত শিশুর মৃত্যু, চাটখিল স্বাস্থ্য কমপ্লেক্স ভাঙচুর রাবির সাংবাদিক হামলার বিচার দাবিতে জাবিপ্রবি সাংবাদিক সমিতির মানববন্ধন শিক্ষক দিবস উপলক্ষে নোয়াখালীতে প্রিয় শিক্ষককে সম্মাননা ‎মোংলায় যাত্রীবাহী বাসে ১২০ কেজি গাঁজার চালান জব্দ: পাচারকারী চক্রের তিন সদস্য আটক জয়পুরহাট সিমান্তে বিএসএফের ঠেলে দেওয়া তিন যুবককে ফেরত পাঠাল বিজিবি চীন, ভারত, জাপানসহ এশিয়ার বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছে ঠাকুরগাঁওয়ে ১২ দিনেও সন্ধান মেলেনি শারমিনের, মেয়ের ফিরে আসার অপেক্ষায় পরিবার দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট: প্রধানমন্ত্রী সীমান্তে পুলিশের হাতে নাহিদসহ আটক ২ চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত

সাত কলেজ নিয়ে গঠন হবে উচ্চমানের বিশ্ববিদ্যালয়

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 27-01-2025 11:37:59 am

ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থাকছে না সরকারি সাত কলেজ। ২০২৪-২৫ সেশন থেকে ভর্তি পরীক্ষা নেবে না ঢাকা বিশ্ববিদ্যালয়। সাত কলেজকে নিয়ে উচ্চমানের বিশ্ববিদ্যালয় গঠন হবে। এ তথ্য জানিয়েছেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস।


সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে ঢাকা কলেজে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সঙ্গে বৈঠকের পর এ কে এম ইলিয়াস এ সংবাদ সম্মেলন করেন।


তিনি বলেন, সাত কলেজের শিক্ষার্থীদের জন্য শিক্ষক ও শিক্ষাবিদদের মতামতের ভিত্তিতে দাঁড় করানো হবে নতুন এক কাঠামো।


অধ্যক্ষ বলেন, ৬ দফার বিষয়ে আলোচনা হয়েছে। ছাত্রদের প্রস্তাবেই সব দাবির বিষয় সভাতে উত্থাপিত হয়। তবে সব দাবির সিদ্ধান্ত এখনো আসেনি।


অধিভুক্তি বাতিলের বিষয়ে তিনি বলেন, সাত কলেজ আর ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকছে না। শিক্ষক ও শিক্ষাবিদদের সঙ্গে কথা বলে দুই বিশ্ববিদ্যালয়ের বাইরে এককাঠামো দাঁড় করানো হবে। যেখানে অধ্যায়ন করবে ৭ কলেজের শিক্ষার্থীরা।


অধ্যক্ষ ইলিয়াস বলেন, সরকারি সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে করা হয়েছিল তৎকালীন সরকারের আমলে। তবে এর সঠিক কোন মূল্যায়ন আমরা দেখতে পাইনি কিংবা কোনো প্রজ্ঞাপনও আমরা দেখিনি। আমাদের এখন যেটি মনে হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের তৎকালীন যারা ভিসি ছিলেন তাদের অভ্যন্তরীণ সমস্যার কারণেই সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন করা হয়েছিল।


তিনি আরও বলেন, যে সব সিদ্ধান্ত এসেছে তাতে সাত কলেজের শিক্ষার্থীরা সন্তুষ্ট কিনা সেটা আলোচনা করে জানানো হবে। ৫ টায় শিক্ষার্থীদের সঙ্গে সাত কলেজের অভিভাবকরা বৈঠক করবেন। পরে তাদের আল্টিমেটামের বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

আরও খবর