রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু

চট্টগ্রামের ১৮ বছর পর ৫ দিন ব্যাপি ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিল শুরু

চট্টগ্রামের ১৮ বছর পর ৫ দিন ব্যাপি ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিল শুরু




ইসলামকে মানবতার মুক্তির জন্য পৃথিবীতে বিজয়ী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক খ্যাত সম্পন্ন বক্তা মাওলানা আবদুল্লাহ আল আমিন।

সোমবার রাতে চট্টগ্রামের ঐতিহাসিক প্যারেড ময়দানে (শহীদ রজব আলী ময়দান) ইসলামী সমাজ কল্যাণ পরিষদ আয়োজিত পাঁচদিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিলের প্রথম দিনের প্রধান মুফাসসিরের আলোচনায় এই মন্তব্য করেছেন।

তাফসিরুল কুরআন মাহফিল বাস্তবায়নে গঠিত শৃঙ্খলা কমিটির প্রধান অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন ও ইসলামী সমাজ কল্যাণ পরিষদের এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা খাইরুল বাশারের সঞ্চালনায়  মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ তাহের। দ্বীনের খেদমতে ত্যাগ ও কুরবানির উপর আলোচনা করেন সাবেক ছাত্রনেতা, বিশিষ্ট সংগঠক ও সমাজসেবী আলাউদ্দিন সিকদার এবং ইসলামী শরীয়াহ’র বাস্তবায়নের নিয়ম ও পদ্ধতি নিয়ে আলোচনা পেশ করেন ড. মোস্তফা হোসাইন শাহীন আজহারী।

প্রধান মুফাসসিরের আলোচনায় মাওলানা আবদুল্লাহ আল আমিন বলেন, চট্টগ্রামের এই প্যারেড ময়দান শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর হাতে গড়া ময়দান। তাঁর জীবনের যত আলোচনা সমস্ত আলোচনার মূল আলোচনা করেছেন এই ময়দানে। দীর্ঘ ৩২ বছর একটানা পাঁচদিন করে আলোচনা করেছেন। তাঁর কথা ইসলামের জন্য এক একটা গাঁথুনি।

তিনি আরও বলেন, আল্লামা সাঈদী (রা.) বেঁচে থাকলে আজকে আমরা তাঁকে আবার পেতাম। আল্লামা সাঈদীকে হত্যা করা হয়েছে। আল্লামা সাঈদী একটি ইতিহাস। তাঁর স্বপ্ন ছিল বাংলার জমিনে ইসলামী আইন কায়েম করা। আল্লামার সারাজীবনের আলোচনার মূল বার্তা ছিল সৃষ্টি যার আইন চলবে তার। আমরা তাঁর রুহের মাগফেরাত কামনা করছি।

রাসুলের (স.) আদর্শের আলোকে সাহাবীদের সংগ্রামী জীবন এবং মুমিন জীবনের অনুকরণীয় বিষয়ে তিনি বলেন, রাসুলের (স.) সমগ্র জীবন আমাদের জন্য অনুকরণীয় ও অনুস্মরণীয়। তাঁর সফল জীন্দেগীর অন্যতম হল ইসলামকে মানবতার মুক্তির জন্য পৃথিবীতে বিজয়ী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করা। রাসুল (স.) তাঁর সাহাবীদের নিয়ে আল্লাহর নির্দেশে একটি কার্যকর ইসলামী আন্দোলন শুরু করেছিলেন। যার মাধ্যমে মানবতা প্রকৃত মুক্তির দিশা পেয়েছিল। তাই আল্লাহ তা’য়ালা ইসলামী আন্দোলনকে মু’মিনদের জন্য ফরজ করে দিলেন।

স্বাগত বক্তব্যে অধ্যক্ষ মুহাম্মদ তাহের বলেন, এই মাঠে ৫দিন ব্যাপী মাহফিলে তাফসির করতেন হযরত মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী। কিন্তু তিনি এখন আর নেই। তবে আমরা পাঁচ দিনে পাঁচ রতœকে রেখেছি। শেষদিন তাফসির করবেন তরুণ সমাজের আইডল ড. মিজানুর রহমান আজহারী।

বিশিষ্ট সংগঠক আলাউদ্দিন সিকদার বলেন, তাগুতি শক্তি কুরআনের আলোকে দমিয়ে রাখতে চেয়েছিল। এখন কোরআন বিরোধী শক্তি পালিয়েছে। এদেশে ইসলামী রাষ্ট্র কায়েম হলে দেশে শান্তি আসবে।

মাহফিলে উপস্থিত ছিলেন ইসলামী সমাজ কল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা ও সাবেক এমপি আলহাজ¦ শাহজাহান চৌধুরী, প্রবীণ আলেমে দ্বীন মাওলানা এবিএম সিদ্দিকুল্লাহ, পরিষদের সহ-সভাপতি মুহাম্মদ নজরুল ইসলাম, সেক্রেটারি এড. সৈয়দ আনোয়ার, অধ্যক্ষ আ ন ম সলিমুল্লাহ, অধ্যক্ষ বদরুল হক, অধ্যক্ষ মাওলানা জাকের হোসাইন প্রমুখ।

আরও খবর